Thursday, April 23, 2026

কিশমিশের প্রচারে এবার দেবের পাশে প্রসেনজিৎ

Date:

Share post:

একদিকে দেব, অন্যদিকে জিৎ। একিদেক কিশমিশ, আরেকদিকে রাবন। এপ্রিলের শেষে দুই নায়কের ছবি মুক্তি ঘিরে সমর্থকদের মধ্যে লড়াই তুঙ্গে। তারমধ্যে ‘কিশমিশ’ ছবির প্রচারকে অন্য মাত্রায় তুলে নিয়ে গেলেন অভিনেতা সাংসদ দেব। রুক্মিনীকে নিয়ে সকালে মেট্রোতে চড়ে কিশমিশের প্রচার করে ফ্যানদের তাক লাগিয়ে দিয়েছেন তারকা। আর বেশি রাতে চলে এল আরেক চমক।

দেব—রুক্মিনীর কিশমিশের প্রচারে এবার নেমে পড়লেন, আর কেউ নন, স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে দেব, জিৎ দু’জনকেই আসন্ন ছবির শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর এদিন একেবারে কিশমিশের প্রচারে নেমে গেলেন তিনি।

রবিবার রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেন প্রসেনজিৎ। যেখানে দেখা যাচ্ছে, রুক্মিনীকে সঙ্গী করে কিশমিশের গানে লিপ দিচ্ছেন খোদ মিঃ ইন্ডাস্ট্রি।

দেব যে কিশমিশের নায়ক, এই তথ্য জানা না থাকলে, প্রসেনজিতের লিপ দেওয়া দেখে মনে হতে পারে, কিশমিশের নায়ক—নায়িক প্রসেনজিৎ আর রুক্মিনী। কিশিমেশের গান, “অবশেষে ভালবেসে, চলে যাব..।’’ গানটিতে লিপ দিয়েছেন বুম্বা দা।

কিশমিশের প্রচারে এভাবে এগিয়ে আসার জন্য স্বাভাবিকভাবেই প্রসেনজিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেব। প্রসঙ্গত উল্লেখযোগ্য, পুজোতে দেবের প্রোডাকশন হাউস থেকে দেব—প্রসেনজিতের একসঙ্গে ছবি আসছে, ‘কাছের মানুষ।’

আরও পড়ুন- শেষ দলগঠনের কাজ, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের লোগো প্রকাশ ১ বৈশাখ

Related articles

নওদায় অশান্তি, গালিগালাজ হুমায়ুনের: বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ

কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাঁজোয়া গাড়ির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও সেই মুর্শিদাবাদে সেই...

বাইক ভাঙচুর-ঘরে ঢুকে মহিলাদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

এবার কোতুলপুরে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। ঘরে ঢুকে মহিলাদের বিরুদ্ধের মারধরের অভিযোগ উঠল। বাড়িতে...

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...