Tuesday, April 14, 2026

অমিত শাহর হিন্দী মন্তব্যের জবাবে দেবী তামিলের ছবি পোস্ট করলেন এ আর রহমান

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী( Union Home Minister) অমিত শাহর ‘হিন্দী মন্তব্য’ র(Hindi Remark) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অস্কারজয়ী জনপ্রিয় সুরকার এ আর রহমান (A R Rahaman)। শেয়ার করলেন ‘তামিল দেবী’ বা ‘থামিঝানাঙ্গুর’ একটি ছবি।

হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা ( State language) করতে বহু আগেই সোচ্চার ছিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়েছেন ইংরেজির পরিবর্তে সরকারি ভাষা হিসেবে হিন্দিকে আরও বেশি করে ব্যবহার করার কথা ভাবছেন সরকার। তাই সমস্ত সরকারি কাজ এবং যোগাযোগের মাধ্যম হিসেবে হিন্দির ভাষার ব্যবহার করা উচিত বলে তিনি মনে করছেন। গত ৭ এপ্রিল অমিত শাহ বলেন, ইংরেজির পরিবর্তে বিভিন্ন রাজ্যের মানুষের হিন্দিতে কথা বলা উচিত। তাঁর এই মন্তব্যের উপর ভিত্তি করে দানা বেঁধেছে বিতর্ক। বহু ভাষাভাষীর দেশ এই ভারতবর্ষ, কোনও একটি ভাষাকে গোটা দেশের উপর চাপিয়ে দেবার বিরুদ্ধে সরব হয়েছেন রাজনৈতিক দল এবং বিশিষ্টজনেরা। এই বিতর্কের সমর্থনে মৃদু প্রতিবাদ করলেন জনপ্রিয় এই সুরকার। নিজের নেট মাধ্যমে তামিল জাতীয়
সঙ্গীতে ‘দেবী তামিলের’  একটি ছবি শেয়ার করলেন। সঙ্গে  দিলেন  বিংশ শতাব্দীর আধুনিক তামিল কবি ভারতীদাসানের তামিল কবিতার বই  ‘থামিলিয়াক্কাম’ থেকে একটি উদ্ধৃত যার মর্মার্থ ‘ আমাদের অস্তিত্বের শিকড় রয়েছে প্রিয় তামিলের মধ্যে ‘। নিজের ফেসবুক, ট্যুইটার ইনস্টাগ্রামে এটি পোস্ট  করেন তিনি।

শুক্রবার সংসদীয় ভাষা কমিটির বৈঠকে ওই এক দেশ, এক ভাষার পক্ষে সওয়াল করতে গিয়ে এই মন্তব্যে করেন তিনি। তাঁর অভিমত দেশে সকলের জন্য এমন একটি ভাষার প্রয়োজন যা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রতিচ্ছবিকে প্রতিফলিত করবে। পাশাপাশি অমিত শাহ নাকি এটাও দাবী করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সরকারি কাজে সরকারি ভাষা ব্যবহারের ওপরেই বেশি গুরুত্ব দিচ্ছেন । তাঁর এই মন্তব্যেই  বিরোধীরা শোরগোল তোলেন। প্রসঙ্গত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন  মন্তব্য  করেন ‘এর ফলে দেশের ঐক্য বিনষ্ট হবে। বারবার একই ভুল করছেন শাহ, তাঁর কৌশল সফল হবে না’।

আরও পড়ুন- ফের সেনা- জঙ্গি সংঘর্ষ কাশ্মীরে, নিকেশ ২ জঙ্গি, শহিদ ১ জওয়ান

Related articles

ভাঙছে ‘সুখী’ দাম্পত্য, আলাদা হচ্ছেন রণবীর- দীপিকা!

উচ্ছৃঙ্খল জীবন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক - স্ত্রী - কন্যা থাকা সত্ত্বেও রণবীরের স্বভাব বদলালো না এখনও! আর...

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত একাধিক, আহত বহু

ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (power plant explosion)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে কমপক্ষে ৯...