Monday, February 2, 2026

বোলপুরের নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক, এসএসকেএমে স্থানান্তরিত

Date:

Share post:

বোলপুরের নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএমে (SSKM) স্থানান্তরিত করা হল। বোলপুরে (Bolpur) নাবালিকাকে গণধর্ষণে ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্য, নির্যাতিতার বাবা-সহ ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজত নির্দেশ দিয়েছে আদালত।

নির্যাতিতার মাসতুতো দিদির অভিযোগ, ধৃত পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষের থেকে লক্ষাধিক টাকা ধার নেন নাবালিকার বাবা। সেই টাকা শোধ দিতে না পারে ৩১ মার্চ ওই নেতার কাছে মেয়েকে দিয়ে আসেন বাবা। পঞ্চায়েত সদস্য ছাড়াও গ্রামের দুই বাসিন্দাও ওই নাবালিকাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। মঙ্গলবার বোলপুর থানায় নির্যাতিতার মাসতুতো দিদি অভিযোগ দায়ের করলে, পুলিশ পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে।

ঘটনায় ৩৭৬ডি (গণধর্ষণ), ৫০৬ (হুমকি), তফশিলি জাতি-উপজাতি আক্রমণ প্রতিরোধ আইন এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে। বীরভূমের (Birbhum) পুলিশ সুপার (Police Super) নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, মেয়েটি হাসপাতালে ভর্তি। একাধিক ধারায় মামলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- বহু প্রতীক্ষিত অনীক দত্তের ছবি ‘অপরাজিত’র পোস্টার প্রকাশিত হল

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...