Thursday, June 25, 2026

খুনের হুমকি দিত CPIM: কেরলে বাম নেতার আত্মহত্যায় সুইসাইড নোট ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

কেরালার(Kerala) ত্রিশুরে সিপিআই(এম)(CPIM) নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত একটি ইউনিয়নের সাথে বিচ্ছেদের পরে একজন নেতার আত্মহত্যা করেছেন। মঙ্গলবার এই তথ্য দিয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি সুইসাইড নোট(Suicide Note) উদ্ধার করা হয়েছে। নোটে বলা হয়েছে যে তিনি পার্টির ট্রেড ইউনিয়ন শাখা থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে সিপিআই(এম) থেকে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে যে ৪৯ বছর বয়সী মৃত কেজি সাজি, ত্রিশুরের পেচির বাসিন্দা। সম্প্রতি সিটু ইউনিয়নের সঙ্গে সম্পর্কে ছেদ ঘটে সাজির। এর পর সাজি স্বাধীনভাবে শ্রমিকদের একটি আলাদা সংগঠন তৈরী করেন। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে যাতে সাজি অভিযোগ করেছিলেন, যে তার কাছে স্থানীয় সিপিআই(এম) নেতৃত্বের কাছ থেকে প্রাণে মারার হুমকি আসছিল। নিহত কেজি সাজির ভাই বিজু সংবাদ মাধ্যমকে জানান, সিটু থেকে বিচ্ছিন্ন হয়ে কেজি সাজি আরও কর্মীদের নিয়ে একটি দল গঠন করেছিলেন। যার কারণে তিনি এবং তার অন্যান্য সহকর্মীরা প্রতিনিয়ত স্থানীয় সিপিএম নেতৃত্বের হুমকির সম্মুখীন হতেন। কিছুদিন আগে তিনি (সাজি) সংগঠনে চলতে থাকা দুর্নীতির প্রতিবাদ করেছিলেন। এমন পরিস্থিতিতে তিনি সিটু থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে কাজ করার সিদ্ধান্ত নিলে দল তার বিরোধিতা করে। নিহতের ভাই, বিজু বলেছেন যে কেজি সাজি যখন সিটু থেকে বেরিয়ে আসেন, তখন তার সাথে বেশ কয়েকজন কর্মী সংগঠন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর পরেই সিপিআই(এম) নেতাদের পক্ষথেকে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। যদিও সিপিআই(এম)-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...