Thursday, June 25, 2026

বহু প্রতীক্ষিত অনীক দত্তের ছবি ‘অপরাজিত’র পোস্টার প্রকাশিত হল

Date:

Share post:

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো অনীক দত্ত (  Anik Dutta) পরিচালিত ‘অপরাজিত ‘ (Aparajito) ছবির পোস্টার(poster)। গত মার্চ মাসে অপরাজিত ছবিতে সত্যজিৎ রায়ের লুকে অভিনেতা জিতু কমলকে ( Jeetu Kamal) দেখে চমকে গিয়েছিলেন সবাই। নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিলো ‘অপরাজিত’র’ প্রথম লুক। এবার সেই ছবির পোস্টার প্রকাশ্যে এলো।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’ অবলম্বনে অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ‘পথের পাঁচালী’ ১৯৫৫ সালে মুক্তি পায়।১১ টি আন্তর্জাতিক পুরস্কারে লাভ করে এই ছবি।পথের পাঁচালী, অপরাজিত (১৯৫৬) অপুর সংসার( ১৯৫৯) এই তিনটি মিলিয়ে  অপু ত্রয়ী নামে পরিচিত যা পরিচালক সত্যজিৎ রায়ের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহু স্বীকৃতি পেয়েছে। কীভাবে তৈরি হয়েছিল এই ছবি,  কী ছিল তাঁর নেপথ্যের কাহিনী, ছবির পরিচালক সত্যজিৎ রায় কীভাবে করেছিলেন পুরো শুটিং, স্ত্রী বিজয়া রায়কে কীভাবে পাশে পেয়েছিলেন এই ছবি করতে গিয়ে। সেইসব মূল্যবান তথ্য , অজানা কাহিনী তুলে ধরবেন অনীক দত্ত তাঁর ‘অপরাজিত’ ছবিতে। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য হিসেবে অনীক দত্তের এই প্রয়াস।

আরও পড়ুন:শেষবেলায় বালিগঞ্জে বিজেপির বিরুদ্ধে ভুয়ো ভোটের অভিযোগ তৃণমূলের

ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনেতা জিতু কমল। গত ডিসেম্বরে শেষ হয়েছে ছবির শুটিং। পোস্টার প্রকাশ্যে আসার আগে একটি বিশেষ ঝলক প্রকাশ্যে এসছিল। তাতে দেখা গেছে সাদা কালো ফ্রেম, কাশবন , রেলগাড়ি। পথের পাঁচালীর এই দশ সেকেন্ডের ঝলক দেখে নস্টালজিক হলো বাঙালি।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...