Saturday, June 13, 2026

Corona Update:ফিরছে আতঙ্ক,দেশে ফের বাড়ছে করোনা

Date:

Share post:

দেশে ফের দাপট করোনার (Corona)। উত্তরপ্রদেশের (Uttarpradesh)নয়ডায় তিন দিনে ৪টি স্কুলের ২৩ জন পড়ুয়া করোনা(Corona) আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর। সংক্রমণ যাতে আর না ছড়ায় তাই আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে ওই স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। চিন্তা বাড়িয়ে দৈনিক সংক্রমণ পার করল এক হাজারের গণ্ডি।

গত কয়েকদিন ধরে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ফের বাড়ল উদ্বেগ। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন। যদিও সামগ্রিক রিপোর্ট কিছুটা হলেও স্বস্তিজনক। সারা দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ১০ হাজার ৮৭০। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ৪১০ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু মৃত্যু নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে বিশেষজ্ঞরা। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশে এই নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৭৩৬।

এর আগেই দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশে ইতিমধ্যেই ১৮ ঊর্ধ্বদের জন্য চালু হয়েছে করোনার বুস্টার ডোজ।এর মাঝেই ফের বাড়তে শুরু করল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...