Wednesday, June 24, 2026

মুসলিমদের শান্তিতে বাস করতে দিন, BJP-কে চাপে ফেলে মন্তব্য ইয়েদুরাপ্পার

Date:

Share post:

সম্প্রতি কর্নাটকের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনায় নিন্দা করে ইয়েদুরাপ্পা বলেছেন দয়া করে মুসলিমদের শান্তিতে থাকতে দিন। ইয়েদুরাপ্পার এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন দলের আরও কয়েকজন বিধায়ক ও নেতা। বিষয়টি নিয়ে পদ্ম শিবিরে রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে।

সম্প্রতি কর্নাটকের মুসলিম সম্প্রদায়ের উপর একের পর এক বিধিনিষেধ জারি করেছে রাজ্যের বিজেপি সরকার। রাজ্য সরকারের এই খামখেয়ালি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এবার বিরোধীদের সুরেই সুর মেলালেন ইয়েদুরাপ্পা। বরং আরও একধাপ এগিয়ে এই প্রবীণ বিজেপি নেতা বলেছেন, রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে যা করা হচ্ছে সেটা ঠিক না। গণতান্ত্রিক দেশে এ ধরনের আচরণ কখনওই সমর্থন যোগ্য নয়। মুসলিমরা যাতে শান্তিতে বসবাস করতে পারে সরকারের উচিত সে বিষয়টি নিশ্চিত করা। কয়েকদিন আগে কর্নাটকের ধারওয়াড়ে একটি মন্দিরের বাইরে একজন মুসলিম ফল বিক্রেতার গাড়ি ভাঙচুর করে হিন্দু সংগঠনের সদস্যরা। ওই ঘটনায় নিন্দা করেছেন ইয়েদুরাপ্পা। একই সঙ্গে তিনি হিন্দু সংগঠনগুলিকে এ ধরনের ঘৃণ্য কাজ না করার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে বিজেপি বাসবরাজ বোম্বাইকে কর্নাটকে মুখ্যমন্ত্রী করেছে। রাজনৈতিক মহল মনে করছে বিজেপির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইয়েদুরাপ্পা। সে কারণেই তিনি দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন একটি বিষয় নিয়ে মুখ খুলেছেন যা দলকে চরম অস্বস্তিতে ফেলেছে।

আরও পড়ুন- আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তপ্ত হাইকোর্ট চত্বর, অবস্থানে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...