Wednesday, June 24, 2026

স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি

Date:

Share post:

স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল ডিজিসিএ। যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে পাইলটদের উপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে ওই পাইলটরা অন্য বিমান চালাতে পারবেন।

বর্তমানে স্পাইসজেটের মোট পাইলটের সংখ্যা ৬৫০। দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর প্রধান অরুণ কুমার জানিয়েছেন, সাময়িকভাবে স্পাইসজেটের ৯০ জন পাইলটের বিরুদ্ধে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তার কারণ ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে গেলে যে ধরনের প্রশিক্ষণ নেওয়া দরকার ওই পাইলটদের তা নেই। ওই পাইলটদের এ বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অবশ্য তাঁরা আবার বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান চালাতে পারবেন। তবে প্রশিক্ষণ চলাকালীন ওই পাইলটরা যথারীতি অন্য বিমান চালাতে পারবেন।

উল্লেখ্য, সম্প্রতি ম্যাক্স ৭৩৭ বিমানটি একাধিকবার দুর্ঘটনার মুখে পড়ে। ঘটনার জেরে মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা ওই মডেলের বিমানে বেশ কিছু পরিবর্তন করে। ওই পরিবর্তনের পরে ভারত সরকার বোয়িং ৭৩৭ ম্যাক্স চালানোর অনুমতি দেয়। ২০২১ সালের অগাস্ট থেকে ভারতে ফের বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান উড়তে শুরু করেছে। কিন্তু মার্কিন সংস্থা বিমানের মডেলে পরিবর্তন করার পর আর পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়নি। স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সংস্থার ১১টি ৭৩৭ ম্যাক্স বিমান আছে। এই বিমানগুলি চালানোর জন্য ১৪৪ জন প্রশিক্ষিত পাইলটের প্রয়োজন। তবে এই মুহূর্তে তাঁদের হাতে যথেষ্ট সংখ্যক পাইলট আছেন। তাই ৯০ জন পাইলটকে বোয়িং ৭৩৭ বিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিতে পাঠানো হলেও পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন- মুসলিমদের শান্তিতে বাস করতে দিন, BJP-কে চাপে ফেলে মন্তব্য ইয়েদুরাপ্পার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...