Thursday, April 23, 2026

Accident:রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা!খাদে যাত্রীবোঝাই বাস পড়ে মৃত ৫, আহত ১৩

Date:

Share post:

মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী রইল রাজস্থান। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু-সহ ৫ জন। আহত  কমপক্ষে ১৩। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

আরও পড়ুন:শুরু কাউন্টডাউন! আজই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া


ট্যুইটে রাজস্থানের মুখ্যমন্ত্রী লেখেন,  ‘উদয়পুরে পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। উদয়পুর-ঝাদোল সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই কঠিন সময়ে ঈশ্বর তাঁদের লড়াই করার শক্তি দিন। মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’

পুলিশ সূত্রের খবর, উদয়পুরের নই থালা এলাকায় নন্দেশ্বর মহাদেব মন্দিরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপরই খাদে পড়ে যায় যাত্রীসমেত বাসটি। এরপরই মৃত্যু হয় পাঁচজনের। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে।

Related articles

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...

আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

তৃণমূল তাঁকে টিকিট দিয়ে বিধায়ক করেছিল। কাজের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ এবার দেওয়া হয়েছে অজিত মাহাতোকে। তাতেই...

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয়...

নাকা চেকিংয়ের নামে হেনস্থা! বিজেপি-কমিশনের বিরুদ্ধে রাস্তায় বসে প্রতিবাদ সাংসদ মিতালী বাগের

নাকা চেকিং এর নামে হেনস্থা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগকে। বুধবার রাতে হরিপাল চন্দ্রকোনা থেকে ভোটের প্রচারে বাড়ি...