Monday, May 11, 2026

আজ থেকে কালীঘাট মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের খেলা 

Date:

Share post:

বেশ কিছুদিন যাবতই কালীঘাট মন্দিরের সামগ্রিক সৌন্দর্যায়নে উদ্যোগী রাজ্য সরকার। ইতিমধ্যেই স্কাইওয়াকের কাজ চলছে আর কাজ শেষ হলেই দর্শনার্থীরা এই স্কাইওয়াক এর সুবিধা পাবেন। এই প্রক্রিয়াটি চলতে চলতেই মন্দিরে আগত দর্শনার্থীদের জন্য নয়া সংযোজন লাইট অ্যান্ড সাউন্ড। এবার মন্দিরের মূল প্রবেশদ্বারেই দেখা মিলবে এই আলো আর সঙ্গীতের জাদুর।

ইতিমধ্যেই  সংস্কার করা হয়েছে মন্দিরের প্রবেশ দ্বারের । রঙিন আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে প্রবেশদ্বারটি। এরপর ‘লাইট অ্যান্ড সাউন্ড’ প্রক্রিয়াটি চালু হচ্ছে । আজ বৃহস্পতিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এটির উদ্বোধন করবেন। বসানো হয়েছে আলো এবং শব্দ প্রক্ষেপণের ব্যবস্থা। সন্ধ্যা হলেই এই দরজায় বেজে উঠবে শ্যামাসঙ্গীত। সেই গানের সঙ্গে মানানসই রং বদল হতে থাকবে। শঙ্খ, ঘন্টা, কাঁসরেরধ্বনির সঙ্গেও চলবে আলোর খেলা। এক অপূর্ব পরিবেশের সূচনা হবে এই লাইট অ্যান্ড সাউন্ডের মূর্চ্ছনায়। এই ব্যবস্থা তৈরি করতে খরচ পড়েছে প্রায় ৪০ লক্ষ টাকা।

স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন মন্দিরের মূল প্রবেশদ্বারে থাকবে জায়ান্ট স্ক্রিন। যেখানে সতীপীঠের মাহাত্ম্য তুলে ধরা হবে।মূল ফটক থেকে মায়ের মন্দির এবং শ্মশান পর্যন্ত  রাস্তায় নতুন করে পিচও করা হয়েছে। কালীঘাটের সংলগ্ন প্রবেশপথটিও সংস্কার করা হয়েছে। বলা যেতে পারে গোটা কালীঘাট এলাকাটিকেই নানা ভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য। আগামী দিনে এই ধর্মীয় পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উদ্যোগী রাজ্য সরকার।

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...