Tuesday, March 3, 2026

IPL: আইপিএলে করোনার থাবা, আক্রান্ত দিল্লি দলের ফিজিও

Date:

Share post:

আইপিএলে (IPL) করোনার (Corona) থাবা। করোনায় আক্রান্ত ঋষভ পন্থের ( Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসের ( Delhi Capitals) ফিজিও প্যাট্রিক ফারহার্ট। শুক্রবার এমনটাই জানান হয় আইপিএলের পক্ষ থেকে। আইপিএলের পক্ষ থেকে জানানো হয় এবারের প্রতিযোগিতায় প্রথম কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হলেন। গত বছর একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। এরপর মরশুমের বাকি ম‍্যাচ গুলো হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।

শুক্রবার আইপিএলের পক্ষ থেকে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় প্রথম কোনও ব্যক্তি করোনা আক্রান্ত হলেন। এই মুহূর্তে দিল্লি দলের চিকিৎসকরা ফারহার্টকে পর্যবেক্ষণ করছেন। দিল্লির পরবর্তী ম্যাচ রয়েছে শনিবার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলার কথা তাদের।

চলতি বছর করোনা সংক্রমণ থেকে ক্রিকেটারদের রক্ষা করতে মহারাষ্ট্রের চারটি মাঠে আয়োজন করা হয়েছিল আইপিএল। তবুও আটকানো গেল না সেই করোনা সংক্রমণ। সেই বাঁধা টপকে করোনা হানা আইপিএলে।

আরও পড়ুন:Atk Mohunbagan: ঢাকা আবাহনীকে গুরুত্ব জুয়ানের, কৃষ্ণা না থাকায় দলের আক্রমণভাগের শক্তি কমবে, বললেন বাগান কোচ

spot_img

Related articles

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...

ভোটার তালিকা জট: দায় ঝাড়ছে কমিশন, পাল্টা সরব ডব্লিউবিসিএস আধিকারিকরা 

ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন নামগুলি ঘিরে দানা বাধা বিতর্কে এবার সরাসরি সংঘাতের আবহে মুখ খুলল ডব্লিউবিসিএস...