Saturday, June 20, 2026

ধর্ষণের চেষ্টার অপমানে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা, আশঙ্কাজনক নাবালিকা

Date:

Share post:

তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। এই কারণে নিরন্তর অপবাদ-অপমান সহ্য করতে হচ্ছিল । সেই অপমান সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। আত্মহত্যা সফল হয়নি কিন্তু। অগ্নিদগ্ধ হয়ে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির ধর্মপুর এলাকায়। জনৈক অজয় রায় নামে এক যুবকের বিরুদ্ধে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠৈ। মেয়েটির জামাকাপড় ছিঁড়ে যুবকটি তার গোপনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ। সেই সময় ভয় পেয়ে মেয়েটি চিৎকার করে ওঠে । নাবালিকার চিৎকার শুনে পালিয়ে যায় অভিযুক্ত। নাবালিকার পরিবার ময়নাগুড়ি থানার অভিযোগ দায়ের করে। পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগ দায়েরের কয়েকদিনের মধ্যেই আদালত থেকে জামিন পেয়ে যায় অভিযুক্ত। তবে পুলিশকে দুই অভিযুক্তের কথা জানিয়েছিল নাবালিকা । তাদের মধ্যে একজন এখনও অধরা। এদিকে ধর্ষণের চেষ্টার অপমানে আত্মঘাতী হতে গিয়ে গায়ে আগুন দেয় নাবালিকা । তার শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে।  অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় নাবালিকা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...