Monday, May 18, 2026

বালিগঞ্জ-আসানসোল তো বটেই গোটা দেশের ৫ কেন্দ্রে উপনির্বাচনে ০ পেল বিজেপি

Date:

Share post:

আসানসোল(Asansol) লোকসভা, বালিগঞ্জ(Ballygunge) বিধানসভা কেন্দ্রের পাশাপাশি গোটা দেশে আজ মোট ৫ টি কেন্দ্রের উপনির্বাচনের(byPoll election) ফল প্রকাশ্যে এসেছে। আর এই উপনির্বাচনে দেশব্যাপী স্পষ্ট হয়ে গেল বিজেপির(BJP) বেহাল অবস্থা। রাজ্যের দুই কেন্দ্রে লজ্জার হারতো বটেই, দেশব্যাপী ৫ কেন্দ্রে শূন্য পেল বিজেপি। দেশব্যপী ৪টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রের এই উপনির্বাচনে খাতাই খুলতে পারলো না বিজেপি ও তার জোট সঙ্গীরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলার বাইরে তিনটি রাজ্যে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে শনিবার আর এই তিনটি জায়গাতেই অত্যন্ত খারাপ অবস্থা বিজেপির। মহারাষ্ট্রের কোলাপুর উত্তর আসনে জয়ের পথে কংগ্রেস প্রার্থী, ছত্তিশগড়ের খাইরগড় আসনটিও এবার দখল করতে চলেছে কংগ্রেস। শুধু তাই নয়, বিহারের একটি আসনের উপনির্বাচনে শাসক বিজেপিকে হারিয়ে দিয়েছে তেজস্বী যাদবের আরজেডি (RJD)। বিহারে বিজেপির শরিকি কোন্দলের মধ্যে আরজেডির এই জয়ও বেশ তাৎপর্যপূর্ণ। এর পাশাপাশি বাংলার ক্ষেত্রে যদি দেখা যায় এখানে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ধারেপাশে ঘেঁষতে পারেনি বিজেপি প্রার্থী। ২০ হাজারেরও বেশি ভোটে এই কেন্দ্রে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। তৃতীয় স্থানে বিজেপি। এবং বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসানসোল লোকসভা কেন্দ্রে প্রায় ২ লক্ষ ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। খাতায়-কলমে এখানে বিজেপি দ্বিতীয় স্থান ধরে রাখলেও ফলাফলের ব্যবধান বিশাল। তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রথমবার এখানে জয় পেল তৃণমূল।

আরও পড়ুন:বিদ্বেষহীন ভারত গড়ার পদক্ষেপ: ২ কেন্দ্রের জয়ের পরে ধন্যবাদ জানিয়ে টুইট অভিষেকের

তবে বিজেপির এই লজ্জার হারের পেছনে রাজনৈতিক মহলের দাবি, ৫ রাজ্যে নির্বাচনের আগে বিজেপি যে ‘জনদরদি’ মুখোশটা পরেছিল, নির্বাচন শেষ হওয়ার পর তা খসে পড়েছে। জনবিরোধী নীতির জেরে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে হুড়মুড়িয়ে। অথচ আশ্চর্যজনক ভাবে ভয়াবহ এই মূল্যবৃদ্ধিতে নজিরবিহীনভাবে উদাসীন কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই ৫ কেন্দ্রের উপনির্বাচনে পর্যুদস্ত হতে হল গেরুয়া শিবিরকে।

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...