Thursday, June 11, 2026

মৃতদেহের সঙ্গে মিলন: মানসিক বিকৃতি? চর্চায় ‘নেক্রো’র বিষয়

Date:

Share post:

শহরের বুকে নতুন আতঙ্ক। মহানগরী (kolkata)তিলোত্তমার বুকে বিকৃত মস্তিষ্কের ঠান্ডা মাথার খুনি(killer) একের পর এক নৃশংস ভাবে খুন (murder) করে চলেছে। কে সে আর কেনইবা ঘটাচ্ছে এমন কাণ্ড ? চমকে দেয়ার মতো খবর এ ঘটনার সঙ্গে জড়িত টলিউডের(Tollywood) বিখ্যাত দুই অভিনেতা(actors)।

এক বিরল অসুখ নেক্রোফিলিয়ায় ভুগছে আততায়ী। যার প্রভাবে মৃতদেহের সঙ্গে যৌনতায় তৃপ্তি বোধ করছে সে। এই কারণেই কি একের পর এক খুন করে চলেছে সে? সূত্র বলছে এই খুনের পিছনে নাকি জড়িত টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা, শুভাশিস মুখোপাধ্যায় ( Subhasish Mukhopadhyay), অর্ণ মুখোপাধ্যায়( Arno Mukhopadhyay)। এঁনারাই কি তা হলে সবার অগোচরে নারকীয় ঘটনা ঘটাচ্ছেন? প্রশ্ন শুনেই একগাল হাসি অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের মুখে। তিনি বলছেন দীপ মোদকের পরিচালনায় একটি সাইকো থ্রিলার সিরিজ তৈরি হতে চলেছে। নাম ‘নেক্রো’(Necro)। সেখানেই তিনি আর অর্ণ অভিনয় করছেন। এই প্রথমবার কোনও ছবিতে ফরেনসিক বিশেষজ্ঞর চরিত্রে অভিনয় করছেন শুভাশিস। তা হলে কি খুনি অর্ণ? শুভাশিসের দাবি বলে দিলে তো  রহস্য মাটি।

 

 

বালিগঞ্জ-আসানসোল তো বটেই গোটা দেশের ৫ কেন্দ্রে উপনির্বাচনে ০ পেল বিজেপি

এই দুই অভিনেতা ছাড়াও দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। সিরিজের শুটিং শুরু হবে আগামী সপ্তাহে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অর্ণ অভিনীত সিরিজ ‘মহাভারত মার্ডারস’-এর প্রথম লুক সদ্য প্রকাশিত হয়েছে। শুভাশিসও  এর আগে ওটিটি প্ল্যাটফর্মের দু’টি জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ সিরিজ ‘তানসেনের তানপুরা’ এবং ‘রুদ্রবীণার অভিশাপ’-এ অভিনয় করেছেন। এবার নতুন চ্যালেঞ্জ।

সিরিজটি মুক্তি পাবে হোয়াইটস ফেদারস প্রোডাকশনে। প্রযোজনায় প্রদীপ বাজাজ।  এক নতুন ধরনের সাইকো থ্রিলার এবার বাঙালি দর্শকের বিনোদন দুনিয়ায়।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...