Tuesday, February 3, 2026

Arijit Singh: এবার মুর্শিদাবাদে স্কুল চালাবেন অরিজিৎ সিং

Date:

Share post:

নয়া অবতারে গায়ক অরিজিৎ( Arijit Singh)। গানের জগতের স্বনামধন্য তারকা এবার নতুন দায়িত্ব পেলেন।মুর্শিদাবাদের(Murshidabad) জিয়াগঞ্জে নিজের স্কুলের পরিচালন সমিতির সভাপতি হলেন শিল্পী। প্রাক্তন ছাত্রকে এই ভূমিকায় পেয়ে স্বভাবতই ভীষণ খুশি স্কুল কর্তৃপক্ষ(School authority)।
গান তাঁর অস্থি মজ্জায় মিশেছে, তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ পাহাড় থেকে সমুদ্র। দেশের গর্ব মুর্শিদাবাদের নিপাট সাদামাটা ছেলেটা বরাবর মাটির সঙ্গে মিশে থাকতে ভালোবাসে। কর্মসূত্রে মুম্বইয়ের অন্ধেরি তাঁর ঠিকানা হলেও ভাগীরথীর পারের জন্মস্থানকে ভোলেননি অরিজিৎ। সময়-সুযোগ হলেই শিকড়ের টানে ছুটে আসেন মুর্শিদাবাদে। তবে এ বারের সফর একটু অন্যরকম।

শৈশবে যে স্কুলে পড়েছেন, সেই জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের সভাপতির দায়িত্ব নিলেন অরিজিৎ সিং। আজিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য জানান, রাজ্যে সরকারের অনুমতিক্রমে স্কুলের সভাপতির দায়িত্ব নিয়েছেন অরিজিৎ। কয়েকদিন আগেই নেটমাধ্যমে ছেলে ও সস্ত্রীক অরিজিতের কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। তাতে জিয়াগঞ্জের মাউন্ট লিটেরা জি স্কুলের গেটের সামনে দেখা যায় তাঁকে।


১৩ এপ্রিল অরিজিৎ এই দায়িত্ব নিয়েছেন বলে খবর। স্কুলের উন্নয়ন সম্পর্কে অরিজিতের সঙ্গে আলোচনা হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

spot_img

Related articles

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...

বেনজির: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী? মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO...