Tuesday, March 31, 2026

Tamilnadu: মর্মান্তিক! সপ্তাহে একদিন খাবার, ১০ বছর ধরে মাকে আটকে রাখলো ছেলেরা

Date:

Share post:

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার(officer),আর এরকম অত্যাচার? ১০ বছর ধরে নিজের মাকে (Mother) বাড়ির ভিতরে  বন্দি করে রাখার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে। অবশেষে সমাজকল্যাণ দপ্তরের (social welfare departmemt) কর্মীদের তৎপরতায় উদ্ধার বৃদ্ধা।

কথায় আছে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয় তাই বলে এত বড় অন্যায়? সপ্তাহে একদিন খাবার আর বিস্কুট দিয়ে বৃদ্ধা মাকে বাড়ির ভিতরে ‘বন্দি’ করে রেখেছিল দুই ‘গুণধর’ ছেলে। এভাবেই কেটেছে ১০ বছর।

সম্প্রতি জ্ঞানজ্যোতি নামের ৭২ বছরের ওই বৃদ্ধাকে তামিলনাড়ুর (Tamil Nadu) কাবেরীনগরের বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন সমাজকল‌্যাণ দপ্তরের কর্মীরা। তাঁর দুই ছেলের বিরুদ্ধে বর্ষীয়ান নাগরিক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃদ্ধার বড় ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আর ছোট ছেলে দূরদর্শনের কর্মী।

সম্প্রতি ওই বৃদ্ধার নগ্ন হয়ে মাটিতে শুয়ে থাকার একটি ভিডিও দেখেন জনৈক এক ব‌্যক্তি । এরপর সমাজকল্যাণ দপ্তরে গোটা বিষয়টি জানান।তড়িঘড়ি দপ্তরের দুই মহিলা কর্মী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। দরজা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী কর্মীরা জানিয়েছেন, বৃদ্ধা এতটাই দুর্বল আর অসহায় বোধ করছিলেন যে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। দীর্ঘদিন একা থাকার কারণে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাই তাঁকে মনোবিদের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে।

নিধিরাম সর্দার’ রেল! বেসরকারিকরণের জেরে চরম বিভ্রান্তি সিমলাগড় স্টেশনে

সূত্র মারফত জানা যায়, জ্ঞানজ্যোতির স্বামীও দূরদর্শনে কাজ করতেন। ২০০৯ সালে তাঁর মৃত্যুর পর মেয়ের কাছে থাকতেন। কিন্তু তার দু’বছর পরেই মৃত্যু হয় মেয়ের। এরপর মায়ের দায়িত্ব নিয়ে নাটক শুরু? মাকে  অস্বীকার করেন ছেলেরা। তারপরই শুরু হয় নির্যাতন। বছরের পর বছর ধরে বাড়িতেই আটকে রাখা হয় তাঁকে। ঠিকমতো খাবারদাবারও দেওয়া হত না। অবশেষে পুরো বিষয়টি প্রকাশ্যে আসতে বিস্মিত এলাকার বাসিন্দারা। প্রশ্ন উঠছে এ কেমন সভ্য সমাজ যেখানে জন্মদাত্রীর ওপর এই বর্বোরোচিত আচরণ করতে পারে তাঁরই সন্তানেরা?

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...