Saturday, March 14, 2026

যান্ত্রিক ত্রুটি: দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো পরিষেবা, নাজেহাল যাত্রীরা

Date:

Share post:

দিনের ব্যস্ত সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো (Metro) বিভ্রাট। যার জেরে তুমুল হয়রানি যাত্রীদের। সোমবার, বেলা ১২ টা ১০ নাগাদ শোভাবাজার স্টেশনে আচমকা নিউ গড়িয়াগামী মেট্রোর রেকে সমস্যা দেখে দেয়। ফলে দাঁড়িয়ে যায় ট্রেন (Train)। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছুক্ষণের জন্য মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে কবি সুভাষ থেকে সেন্ট্রাল ও দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা টালু করা হয়।

সপ্তাহের শুরুর দিনেই এই বিভ্রাটে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন অনেকে। কিছুদিন আগেই আত্মহত্যার জেরে বেশ খানিকক্ষণ মেট্রো পরিষেবা ব্যাহত হয়। ফের এদিন মেট্রো সমস্যার জেরে নাজেহাল হন যাত্রীরা।

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...