Sunday, May 17, 2026

কমিশনরাজ কর্ণাটকে: ধর্মস্থানে অনুদানেও বিজেপি সরকারকে দিতে হয় ৩০ শতাংশ

Date:

Share post:

কর্ণাটকে(Karnataka) বিজেপি সরকারের(BJP Govt) কমিশনরাজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত সপ্তাহে এক ঠিকাদার আত্মহত্যা করেছেন রাজ্যের এক সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী চার কোটি টাকার কাজের বিনিময়ে ৪০ শতাংশ কমিশন(Commission) দাবি করেছেন, এই অভিযোগ জানিয়ে। এখানেই শেষ নয়। সোমবার, এক লিঙ্গায়ত ধর্মীয় নেতা রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন। লিঙ্গায়ত ওই ধর্মীয় নেতার অভিযোগ, সরকার ৩০ শতাংশ কমিশন কেটে নিয়ে মঠগুলোকে অনুদান দিচ্ছে।

লিঙ্গায়ত ধর্মগুরু ডিঙ্গলেশ্বর স্বামী এক বিবৃতিতে বলেছেন যে “সবাই জানে কী ঘটছে। যদি অনুদান স্বামীজিকে (মঠ) পেতে হয় তবে ৩০ শতাংশ কমিশন দিলেই তা সম্ভব।” কর্ণাটকের বিজেপি সরকারকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে যখন উডুপিতে একজন ঠিকাদার রাজ্য সরকারের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পাকে নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে, কেএস ঈশ্বরাপ্পা পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন। কিন্তু পরে শুক্রবার ইস্তফা জমা দেন ঈশ্বরাপ্পা। এই সময় তিনি বলেছিলেন যে “আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি সেই ব্যক্তিদের অস্বস্তিকর অবস্থানে রাখতে চাই না যারা আমাকে এই অবস্থানে পৌঁছতে সাহায্য করেছিল”।




Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...