Saturday, May 16, 2026

ATK Mohunbagan: আবাহনী ম‍্যাচ নিয়ে সতর্ক বাগান কোচ জুয়ান ফেরান্ডো

Date:

Share post:

আগামীকাল এএফসি কাপের (AFC CUP) দ্বিতীয় ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা আবাহনী (Dhaka Abahani)। প্রথম ম‍্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টার এফসির (Blue Star) বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল জুয়ান ফেরান্ডোর দল। তবে প্রথম ম‍্যাচের মতন যে দ্বিতীয় ম‍্যাচ সহজ হবে না তা ভালই জানেন বাগান কোচ। তাই তো সাংবাদিক সম্মেলনে আবাহনী নিয়ে সর্তকবার্তা ফেরান্ডোর।

এদিন সাংবাদিক সম্মেলনে বাগান কোচ বলেন,” আমরা এক সপ্তাহ বিশ্রাম পেয়েছি। কিন্তু ওরা আরও বেশি সময় পেয়েছে। তাই কোনও ভাবেই হালকা নেওয়া উচিত হবে না। ধারে ভারে অনেকটাই এগিয়ে আবাহনী। তবে এই ম‍্যাচে আমরা আমাদের একশো শতাংশ দেব।”

দ্বিতীয় ম‍্যাচে নেই রয় কৃষ্ণা এবং কার্ল ম্যাকহিউ। চোটের কারণে এই ম‍্যাচেও পাওয়া যাবে না ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে। অপরদিকে আবাহনী দলে রয়েছে একাধিক তারকা ফুটবলার। বিশেষ করে ড্যানিয়েল কলিন্ড্রেস যে ম‍্যাচের রং বদলে দিতে পারে তা ভালোই জানেন জুয়ান। সেই নিয়ে বাগান কোচ বলেন,”কলিন্ড্রেস ওদের দলের খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। যে কোনও সময় বিপদে ফেলতে পারে। ওকে আলাদা করে নজরে রাখতে হবে। বার বার জায়গা বদলাতে পারে ও। ভারসাম্য রেখেই প্রথম একাদশ তৈরি করব। যাদের পাচ্ছি তাদের ওপর ভরসা আছে।”

এদিকে এএফসি কাপের দ্বিতীয় ম‍্যাচ নিয়ে সর্তক বাগান অধিনায়ক প্রীতম কোটাল। আবাহনী ম‍্যাচ নিয়ে তিনি বলেন,” আমাদের কাছে কালকের ম্যাচটা ফাইনালের মতোই। ওদের দল অনেক ভাল। আমাদের নিজেদের সেরা ফুটবলটা খেলতে হবে।”

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...