Wednesday, June 24, 2026

আগামী তিনদিন রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর। অবশেষে দাবদাহ থেকে মুক্তি। ঝেঁপে বৃষ্টি আসছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই।  আলিপুর আবহাওবা দফতরের আবহাওয়াবিদ জি সি দাস জানিয়েছেন আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বাংলার উপর দিয়ে  দুটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।  একটি অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত  বিস্তৃত। অপরটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্রিশগড় পর্যন্ত। এই দুটি নিম্নচাপ অক্ষরেখার জন্য সারা রাজ্য জুড়ে বৃষ্টি হবে । উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুধু বৃষ্টিই নয়, কোনও কোনও জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে । দক্ষিণবঙ্গে বিগত ৫০ দিন টানা বৃষ্টি হয়নি।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা-সহ প্রায় সারা রাজ্যজুড়েই  চলতি মাসের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে । আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি। কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতর  জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত এই ঝড়বৃষ্টি চলবে ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...