Saturday, March 14, 2026

দেশের মধ্যে নারী ক্ষমতায়নে নজির গড়েছে বাংলা: BGBS-এর মঞ্চে বললেন মমতা

Date:

Share post:

এগিয়ে বাংলা। সেই অগ্রগতির পথে সক্রিয় অংশগ্রহণ বাংলার মহিলাদের। আর সেটা হয়েছে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। BGBS-এর মঞ্চে রাজ্যের নারী ক্ষমতায়নের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা হয়। আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি (Goutam Adani) থেকে শুরু সব তাবড় শিল্পপতিরাই এই কথার উল্লেখযোগ্য। এরপরেই এই মঞ্চে বাংলায় নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড, বিধবাভাতা, বার্ধক্য ভাতা- সবেই দেশের মধ্যে অনন্য নজির সৃষ্টি করেছে বাংলা। মুখ্যমন্ত্রী জানান, ৩৪ শতাংশ থেকে বেড়ে নির্বাচিত মহিলা জন প্রতিনিধি এখন ৩৮ শতাংশ। এখনও পর্যন্ত দেড় কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত হয়েছেন। আরও ৭০লক্ষ পাইপ লাইনে আছে। সব মিলিয়ে বাংলার আড়াই কোটি মহিলা এই সুবিধা পাবেন। কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্প মেয়েদের শিক্ষার উন্নয়নে সাহায্য করছে। এ রাজ্যের মতো সামাজিক ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন আর কোনও রাজ্যে নেই- জানান মুখ্যমন্ত্রী।

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...