Thursday, May 14, 2026

নোংরা রাজনীতি করতে গিয়ে দেউচা-পাচামিতে আদিবাসী গ্রামবাসীদের তাড়া খেলেন শুভেন্দু-অধীর

Date:

Share post:

এশিয়ার বৃহত্তম কয়লা খনি প্রকল্প দেউচা-পাচামিতে তৈরি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহৎ উদ্যোগে যেমন বাংলার বুকে শিল্প গড়ে উঠবে, সেইসঙ্গে কর্মসংস্থান-সহ স্থানীয়দের ক্ষতিপূরণ, পুনর্বাসন প্যাকেজ দিয়েই শুরু হয়েছে প্রকল্প।

কিন্তু শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজ্য সরকারের প্রকল্পর বিরোধীরা করছে বিজেপি-সহ বিরোধীরা। ঘোলা জলে মাছ ধরতে গিয়ে এবার আদিবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

নোংরা রাজনীতি করতে গিয়ে গ্রামবাসীদের কাছে কার্যত তাড়া খেলেন শুভেন্দু-অধীর। বিক্ষোভ দেখিয়ে গ্রাম থেকে তাড়িয়ে বের করে দেওয়া হল তাঁদের।

দেউচায় যাওয়ার পূর্বপরিকল্পিত কর্মসূচি ছিল বিজেপির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশকিছু বিজেপি বিধায়কদের নিয়ে দেউচার উদ্দেশে রওনা দেন। কিন্তু ‘‘শুভেন্দু অধিকারী দূর হঠো” স্লোগান দিয়ে গ্রামবাসীর তাঁকে তাড়া করেন।

আবার একইদিনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে সোঁতসাল মোড়ে আটকে দেন গ্রামবাসীরা। আদিবাসীরা কংগ্রেস নেতার রাস্তা আটকে অবরোধ শুরু করেন। এটা রাজনীতি করার জায়গা নয়, এমন দাবি তুলে কোনও রাজনৈতিক নেতাকেই ঢুকতে দেওয়া হবে না। স্থানীয়দের এনন বিক্ষোভের পর ফিরে যেতে বাধ্য হন প্রদেশকংগ্রেস সভাপতি।

আরও পড়ুন- Donkey sanctuary: ভূস্বর্গে তৈরি হচ্ছে গাধার সংরক্ষণশালা!

 

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...