Saturday, March 14, 2026

পলিটেকনিকের ভুয়ো ডিপ্লোমাপ্রাপ্ত ফিটার মিস্ত্রী”, ফের তথাগতর নিশানায় দিলীপ

Date:

Share post:

রাজ্য বিজেপিতে তথাগত রায় আর দিলীপ ঘোষের সাপে-নেউলে সম্পর্ক কারও অজানা নয়। একের পর এক নির্বাচনে ভরাডুবির পর টুইট বাণে দিলীপ ঘোষকে জর্জরিত করছেন তথাগতবাবু। দিলীপ ঘোষকে বারেবারে ‘ফিটার মিস্ত্রি’ বলে সম্মোধন করে থাকেন তথাগত রায়।

আবার তার পাল্টা বিবৃতি দিয়ে তথাগতকে ‘‌ফালতু লোক’‌ বলে আক্রমণ করেছেন দিলীপবাবু। সম্প্রতি, সংবাদ মাধ্যমের সামনে তথাগত রায় সম্পর্কে দিলীপ ঘোষের মূল্যায়ন, “যাদের কোনও কাজকর্ম নেই, তাঁরাই সারাদিন বসে টুইট করে। ওসব ফালতু লোককে পাত্তা দিই না। রাজ্যের কোনও পঞ্চায়েত ভোটে জেতার ওর ক্ষমতা নেই।”

নাম না করে ফের ফিটার মিস্ত্রি বলে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তথাগত রায়। এবার একটি টুইটে বিজেপির বর্ষীয়ান নেতা লিখছেন, “আমার এক বন্ধু বলেছেন আমি নাকি ফিটার মিস্ত্রিদের অপমান করেছি। কখনোই না। কিন্তু যদি অজান্তেও করে থাকি, তাহলে তাদের কাছে ক্ষমা চাইছি।।”

টুইটে এর পরই নাম না করে দিলীপ ঘোষকে ঠুকে তথাগত রায়ের সংযোজন, “কিন্তু যে ফিটার মিস্ত্রীটি ২০১৪ সালের নির্বাচনের আগে মিথ্যা এফিডেভিট করে নিজেকে ঝাড়গ্রাম পলিটেকনিকের ডিপ্লোমাপ্রাপ্ত বলে লিখেছিলেন, এবং যা ওই পলিটেকনিক অস্বীকার করেছে তার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। কারণ মিথ্যা এফিডেভিট করা একটি দণ্ডযোগ্য অপরাধ।”

অর্থাৎ তথাগত রায় পরিস্কার বুঝিয়ে দিয়েছেন, দিলীপ ঘোষ একজন মিথ্যুক। ভাঁওতা। যিনি পলিটেকনিকের ভুয়ো সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ান। তিনি আইনের চোখেও অপরাধী। তাই প্রকৃত ফিটার মিস্ত্রিরা যদি অজান্তে তাঁর কোনও মন্তব্যে দুঃখ পেয়ে থাকেন, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু দিলীপ ঘোষের মতো ভুয়ো ডিগ্রিধারীর কাছে কখনোই ক্ষমা চাইবেন না।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...