Thursday, March 19, 2026

ধানতলাকাণ্ডে প্রথম-দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ নেই ধর্ষণ-খুনের

Date:

Share post:

ফের মুখ পুড়ল বিজেপির। দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্টেও ধানতলাকাণ্ডে (Dhantala Case) কিশোরীকে ধর্ষণ ও খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এমনই জানিয়েছে পুলিশ। প্রথমবার ময়নাতদন্তের রিপোর্টেও ধর্ষণের কোন প্রমাণ মেলেনি বলেই জানিয়েছিল পুলিশ।

প্রথমবার ময়নাতদন্তের পর ধানতলাকাণ্ডে কিশোরীর দেহ দেখে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী দাবি করেছিলেন, মেয়েটি আত্মঘাতী হয়নি। তাঁর দাবি, মেয়েটিকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিধায়কের কথায় সন্দেহ হওয়ায় দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানিয়েছিল পরিবার। কিন্তু, তাতেও ধর্ষণ ও খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে বিধায়ক  পুরো দায় পরিবারের উপরই চাপিয়েছেন।

আরও পড়ুন: বীরভূমে বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার বিশালকায় পাইথন

পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার পরিবারের সদস্যরা প্রথমে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ জানিয়েছিল। পরে স্থানীয় বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর উপস্থিতিতে ধর্ষণ ও খুনের অভিযোগ করা হয়। রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, ময়নাতদন্তের দু’টি রিপোর্টই পেয়েছি। সেইমতো তদন্ত চলছে।

চড়ক পুজোর মেলা উপলক্ষে ধানতলা এলাকায় পিসতুতো জামাইবাবুর বাড়ি বেড়াতে গিয়েছিল সে। বৃহস্পতিবার রাতে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায় জামাই বাবুর পরিবার। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় রানাঘাট মহাকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত (Dhantala Case) বলে ঘোষণা করেন।

এদিন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী বলেন, একজন চিকিৎসক হিসেবে ওইদিন কিশোরীর দেহ দেখে আত্মহত্যা নিয়ে সন্দেহ হয়েছিল। মৃতার পরিবারেরও সন্দেহ হয়। তাই তাঁরা দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি করেছিলেন। সেইমতো ময়নাতদন্ত হয়েছে। আইন আইনের পথে চলবে। এর পাল্টা রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর বলেন, মৃতদেহ নিয়ে বিজেপি রাজনীতি করতে চেয়েছিল। এখন আসল সত্য সামনে আসতেই তারা মুখ লুকানোর জায়গা পাচ্ছে না।



spot_img

Related articles

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...