Wednesday, June 3, 2026

১১ মে থেকে কোন ফোনগুলিতে থাকতে চলেছে কল রেকর্ডিংয়ের সুবিধা?

Date:

Share post:

আগামী ১১ মে থেকে ফোনে কল রেকর্ড (Call Recording) করার নিজস্ব সফটওয়ার না থাকলে বাইরের কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রেকর্ড করা যাবে না কথোপকথন। বিধি নিষেধ চালু করতে চলেছে গুগল (Google)। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। শাওমি, স্যামসং, ওয়ান প্লাস ও অপ্পোর মতো ফোনেই মিলবে কল রেকর্ডিংয়ের সুবিধা।

বেশ কিছুদিন ধরেই এই কল রেকর্ডিং (Call Recording App) অ্যাপ্লিকেশনগুলি নিয়ে আপত্তি শোনা যাচ্ছিল গুগলের (Google) তরফে। অ্যান্ড্রয়েডের দশম ভার্সনটি আসার পর গুগল কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয় যে গ্রাহকদের গোপনীয়তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই কল রেকর্ড করার এই ব্যবস্থা বন্ধ করে দিতে চায় তারা। তারপরেও এত দিন পর্যন্ত এপিআই (API) ব্যবস্থায় মাধ্যমে বাইরের কিছু অ্যাপ ব্যবহার করে ফোনের কথোপকথন রেকর্ড করা যাচ্ছিল। এপিআই- এর পুরো নাম হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এপিআইকে মূলত এক ধরনের টুল রায়, যা একটি সফটওয়্যারকে আরেকটি আলাদা সফটওয়্যারের সঙ্গে কানেক্ট করতে এবং একই নিয়মে চলতে সাহায্য করে। এ বার সেই ব্যবস্থাটিও বন্ধ হয়ে যেতে চলেছে।

আরও পড়ুন: হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, নির্দেশ হাইকোর্টের

বিভিন্ন দেশে ফোনের কথোপকথন রেকর্ড করা আইনত নিষিদ্ধ। ফলে এই দেশগুলিতে বাইরে থেকে অ্যাপ ডাউনলোড করার গোটা বিষয়টি নিয়ে সম্প্রতি একাধিক আইনি জটিলতায় জড়িয়ে ছিল গুগল। এবার তার বন্ধ করতে চলেছে গুগল। তবে শাওমি, স্যামসং, ওয়ান প্লাস ও অপ্পোর মতো মোবাইল নির্মাতা সংস্থাগুলির নিজস্ব কল রেকর্ড করার ব্যবস্থা রয়েছে। তাই এই ফোনগুলিতে রেকর্ডিং বন্ধ হবে না।




Related articles

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...