Thursday, May 14, 2026

Corona Virus : করোনা বাড়ছে দেশে, বাংলাতেও, বাড়তি নজর টিকাকবণে

Date:

Share post:

ফের করোনা বাড়ছে বাংলায়। শুধু বাংলার নয় সারা ভারতেই চিত্রটা একই রকম । দিল্লি , কেরলে করোনা এখনই নিয়ন্ত্রণ সীমা ছাড়িয়ে বাড়তে শুরু করে দিয়েছে। বাংলাতেও একধাক্কায় বেশ অনেকটাই বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪০ জন। তবে এখনো পর্যন্ত মৃত্যুর একটিও তথ্য নেই বাংলায়।

 

করোনা নিয়ন্ত্রণে টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে এ রাজ্যে। শুক্রবার রাজ্যজুড়ে ১ লক্ষ ৬৩২ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রিকশন ডোজ দেওয়াও শুরু হয়েছে। ১৮ ঊর্ধ্ব সকলেই নিতে পারেন প্রিকশন ডোজ। শুক্রবার ২৩ লক্ষ ১৬ হাজার ৯২৫টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি। বাড়ছে অ্যাকটিভ কেসও। পূর্ব অভিজ্ঞতাকে ভিত্তি করে করোনা সংক্রমণকে লাগাম পরাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। ছোটদের জন্যও আলাদা টিকার ব্যবহারে ছাড়পত্র দিয়ে দিয়েছে সরকার। বায়োলজিক্যাল ই-র কর্বেভ্যাক্স টিকাটিকে ৫ থেকে ১২ বছরের শিশুদের ক্ষেত্রে জরুরি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে DGCI। অর্থাৎ শুধু ১২ বছরের উর্ধ্বেই নয় এবার থেকে শিশুরাও পাবে করোনার টিকা।

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...