Saturday, March 14, 2026

পুলিশ -সাংবাদিকের মিথ্যে পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে

Date:

Share post:

কখনো পুলিশ সেজে, কখনো সাংবাদিক সেজে বহু মানুষকে ঠকিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠল এক সিপিএম নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতা হুগলি জেলার হিন্দমোটরের বাসিন্দা। নাম রাকেশ চক্রবর্তী। হুগলির সিপিএম নেতার এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে । রীতিমতো ভাইরাল হয়ে গেছে ওই নেতার আর্থিক প্রতারণার খবর। এই আর্থিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসতেই শঙ্কর রাউত নামের এক তৃণমূল নেতা বরানগর থানায় লিখিত অভিযোগও দায়েরকরেছেন । জানা গিয়েছে চম্পা দাস নামে এক মহিলা অভিযোগ করেছেন তার পরিচিত এক ব্যক্তিকে টাকা ধার দিয়ে ফেরত চাইতে গেলে কোন্নগর বারোমন্দিরের কাছে সিপিএম নেতা রাকেশ চক্রবর্তী কোন্নগর ফাঁড়ির ওসি পরিচয় দিয়ে চম্পা দাস ও তার স্বামীকে গালিগালাজ করেন ও মিথ্যে কেস সাজিয়ে লকআপে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখান।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...