Thursday, May 14, 2026

ছাত্রর রহস্যমৃত্যু : এখনো উত্তাল বিশ্বভারতী, উপাচার্যর বাড়ির সামনে বিক্ষোভ- অবরোধ 

Date:

Share post:

ছাত্রর রহস্য মৃত্যু নিয়ে শনিবার সকাল থেকেই ফের উত্তাল হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। শুক্রবার গভীর রাত থেকেই উপাচার্য বাড়ির সামনে বিক্ষোভ, অবরোধ ও ধর্নায় বসেন বিক্ষোভকারী পড়ুয়ারা। অভিযোগ পূর্বপল্লিতে উপাচার্যর বাস ভবনের গেটের তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্রছাত্রীরা। মৃতদেহ রাখা হয় বাসভবনের ক্যাম্পাসে।

ছাত্রদের তরফের দাবি, উপাচার্যকে মৃত ছাত্রর পরিবারের সঙ্গে দেখা করতে হবে। উপাচার্য নিজেই বেরিয়ে এসে মৃত ছাত্রের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন না, কেন পরিবারের পাশে দাঁড়ালেন না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যে আন্দোলন চলবে, তা সাফ জানিয়ে দিয়েছেন পড়ুয়ারা। এদিকে উপাচার্যের নিরাপত্তা সুরক্ষিত করতে টুইট করে পদক্ষেপ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছেবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি ভারচুয়াল বৈঠক করেছিলেন। ছাত্র মৃত্যুর বিষয়টি পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করতে ১৪ জনের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কমিটির শনিবার সকাল ১১টা নাগাদ মৃত ছাত্রের বাবা, মা এবং দাদুর সঙ্গে বৈঠকে বসার কথা।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...