Thursday, May 21, 2026

স্বেচ্ছা সহবাসেই মা হল নাবালিকা, বাবার বয়স শুনে চক্ষু চড়কগাছ

Date:

Share post:

১৭ বছর বয়সেই একটি শিশুকন্যার(Baby Girl) জন্ম দিল নাবালিকা( Minor)কিশোরী । নাবালিকা মায়ের সন্তানের পিতৃ-পরিচয় পেয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। সদ্যোজাত শিশুকন্যার বাবার বয়স মাত্র বারো । ধর্ষণ (Rape) নয় স্বেচ্ছা সহবাসেই সন্তানের জন্ম দিয়ে বাবা মা হয়েছে তারা এমনটাই খবর পুলিশ সূত্রের ।

সদ্য সন্তানহারা মা-বাবাকে ‘মেজাজ দেখালেন’ সরকারি আধিকারিক, নিন্দায় সরব নেটিজেনরা

সম্প্রতি তামিলনাড়ুর(Tamilnadu) থাঞ্জাভর জেলায় ঘটেছে এই ঘটনা। সেখানকার রাজা মিরাসুদার সরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হয় এক ১৭ বছরের নাবালিকা কিশোরী। সেখানে সে জন্ম দেয় এক শিশুকন্যার (Baby Girl) । শিশুটির বাবা কে এই সন্দেহে হাসপাতাল থেকেই পুলিশ ফাঁড়িতে জানানো হয় । তখন পুলিশ জানতে পারে ওই শিশুকন্যার নাবালিকা মা বহু বছর ধরেই একটি বারো বছর বয়সী  কিশোরের সঙ্গে সম্পর্কে রয়েছে।একসঙ্গেই থাকে তারা এবং স্বেচ্ছা সহবাসেই সন্তানের জন্ম দিয়েছে ওই যুগল । সন্তানের পিতা বারো বছরের কিশোর জানিয়েছে স্বেচ্ছায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে এটা কোনও ধর্ষণের ঘটনা নয় ।

ধর্ষণের অভিযোগ না হলেও যেহেতু অন্তঃসত্ত্বা হয়েছে যে সে একজন নাবালিকা তাই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে পকসো আইনে মামলা রুজু করেছে এবং ওই কিশোর পিতাকে পুলিশ গ্রেফতার করে একটি হোমে স্থানান্তরিত করেছে।

Related articles

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...