Tuesday, May 19, 2026

রুশ-গোলায় হত তিন মাসের শিশু, যন্ত্রণায় বিদ্ধ জেলেনস্কি গাল পাড়লেন রাশিয়াকে

Date:

Share post:

যুদ্ধ  থামার কোনো লক্ষ্মণ নেই। মাস দুয়েক নাগাড়ে লড়াই চালিয়ে গেলেও ইউক্রেনের রাজধানী কিভ এখনও  অধরা রাশিয়ার কাছে। এই অবস্থায় রবিবার সকাল থেকে চতুর্গুণ শক্তি নিয়ে ইউক্রেনের উপরে হামলা চালাল রাশিয়ার সেনা ।   একযোগে কিভ, খারকভ, ডোনেৎস্ক এবং ওডেসায় চলছে লাগাতার গোলাবর্ষণ। জানা গিয়েছে কৃষ্ণসাগরের বন্দর শহর ওডেসায় রুশ গোলায় মৃত্যু হয়েছে ৮ জনের। আর  মৃতদের মধ্যে রয়েছে একটি তিন মাসের শিশুও। এই ঘটনা জানতে পেরে যারপরনাই ক্ষুব্ধ হয়ে ওঠেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, এদিন পরপর  দু’টি রুশ ক্ষেপণাস্ত্র  আছড়ে পড়ে ওডেসার  জনবহুল অঞ্চলে। দুটি বাড়ির উপরে গিয়ে আগুনের গোলা। তাতেই ১৮ জন জখম হয়েছেন।  ৮ জনের মৃত্যু হয়েছে। আর এদের মধ্যে রয়েছে একটি তিন মাসের শিশুও। এই ঘটনার ও্রতিবাদ জানাতে কিভে একটি সাংবাদিক সম্মেলন করেন জেলেনস্কি। সেখানেই তিনি ক্ষোভ উগড়ে দেন।

 

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...