Tuesday, June 23, 2026

Corona in UP: করোনা রুখতে নয়া গাইডলাইন জারি উত্তরপ্রদেশে

Date:

Share post:

এপ্রিলের শেষে এসে করোনা (Corona) নিয়ে বাড়ছে চাপা টেনশন। ফের মাথাচাড়া দিচ্ছে নতুন ভ্যারিয়েন্ট। স্বাস্থ্যবিধি (Covid Guideline) তুলে দেওয়ার পর থেকেই সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। পরিস্থিতির দিকে নজর রেখে এবার রাজ্যের জন্য নয়া গাইডলাইন (Covid Guideline) যোগী সরকারের( Uttar Pradesh Government)।

বাইরে বের হতে গেলে লাগবে সাদা রিবন, না থাকলেই গুলি! মারিউপোলবাসীকে নির্দেশ রাশিয়ার

উত্তরপ্রদেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ।অন্য দিকে স্কুল-কলেজ খোলার অনুমতি দিয়েছে বহু রাজ্য সরকার। সেক্ষেত্রে সবথেকে বেশি চিন্তা পড়ুয়াদের নিয়ে। তাই স্কুলগুলোকে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে সে রাজ্যের সরকারের পক্ষ থেকে। প্রশাসনের তরফ থেকে যেসব বিধি নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে, তা হল :-

  • স্কুলের সকল ছাত্রছাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক।
  • স্কুল চত্বরে প্রবেশ করার পর থেকে শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী সকলকেই মাস্ক পরতে হবে।
  • স্কুলের প্রবেশদ্বারে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা রাখা আবশ্যক।
  • প্রতিটি স্কুলে স্যানিটাইজেশনের উপযুক্ত ব্যবস্থা রাখা দরকার।

সূত্রের খবর  নয়ডা, গাজিয়াবাদ, বাঘপত, মেরঠ, লখনউ, হাপুর এবং বুলন্দশহর এলাকায় বিশেষ  সতর্কতা জারি করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেশ জুড়ে কোভিড (Covid19) গ্রাফের অতিসক্রিয়তার বিষয়ে আলোচনা করেছেন। রাজধানী দিল্লি (Delhi) নিয়ে চিন্তা বাড়ছে। ইতিমধ্যে দিল্লিতেও একই ধরনের করোনা বিধি চালু করা হয়েছে।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...