Saturday, June 27, 2026

বাইরে বের হতে গেলে লাগবে সাদা রিবন, না থাকলেই গুলি! মারিউপোলবাসীকে নির্দেশ রাশিয়ার

Date:

Share post:

লাগাতার রুশ (Russia) আক্রমণে ইউক্রেনের বন্দর শহর মারিউপোল (Mariupol) কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবির মতো সাজানোগোছানো এই শহরটিকে এখন দেখলে মনে হচ্ছে কোনও এক ভুতুড়ে এলাকা। রাস্তার দুই পাশে একের পর এক বহুতলের কালো কঙ্কাল দাঁড়িয়ে আছে। ইউক্রেনের এই শহরে সর্বত্রই যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের (Russia- Ukraine War) নৃশংসতার ছায়া। এহেন পরিস্থিতিতে এই শহরে আরও একবার সামনে এল রুশ সেনার নির্মমতা। পুতিন বাহিনী এবার সরাসরি শহরবাসীদের নির্দেশ দিয়েছে, বাইরে বের হতে হলে হাতে বা জামায় অবশ্যই সাদা রিবন বেঁধে রাখতে হবে। কেউ সেই নির্দেশ অমান্য করলে অর্থাৎ সাদা রিবন না থাকলে তাদের গুলি করে মেরে দেওয়া হবে।

আরও পড়ুন: জম্মুতে মোদির সভাস্থলের একটু দূরেই বিস্ফোরণ, ফের প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে

মারিউপোলের (Mariupol) মেয়র পেট্রো আন্দ্রিউশেচেঙ্কো বলেছেন, এখন আর রুশ (Russia) সেনারা নরম সুরে সাদা রিবন বেঁধে বের হওয়ার  প্রস্তাব দিচ্ছে না। তারা সরাসরি হুমকি দিয়ে বলেছে, রাস্তায় বের হতে হলে অবশ্যই জামায় বা হাতে সাদা রিবন বাঁধতে হবে। গায়ে সাদা রিবন না থাকলে গুলি করে মেরে দেওয়া হবে। রুশ সেনার এই নির্দেশের পিছনেও একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এই নির্দেশ দিয়ে ইউক্রেনের সাধারণ মানুষ ও সেনাকে আলাদা করতে চাইছে পুতিন বাহিনী (Russia Army) । ইউক্রেনীয় সেনাদের যাতে সহজেই চিহ্নিত করা যায় তার জন্যই সাধারণ মানুষকে সাদা রিবন বেঁধে পথে নামার নির্দেশ দিয়েছে রুশ সেনা।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...