Wednesday, May 20, 2026

Rohit Sharma: টানা হারের কারণ হিসাবে দলের ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন রোহিত

Date:

Share post:

চলতি আইপিএলে  (IPL) এখনও অবদি জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indiance)। এখনও পর্যন্ত টানা ৮ ম‍্যাচে জয় হীন রোহিত শর্মার (Rohit Sharma) দল। আর এই খারাপ পারফরম্যান্সের জন‍্য দলের ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন মুম্বই অধিনায়ক।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,”বোলাররা ভাল বল করেছে। পিচ ভাল ছিল। কিন্তু আমরা ভাল ব্যাট করতে পারিনি। রান তাড়া করে আমাদের জেতা উচিত ছিল। রান তাড়া করতে গেলে জুটি বাঁধা খুব দরকার। কিন্তু আমাদের সেটা হয়নি। দায়িত্বজ্ঞানহীন শট খেলে ব্যাটাররা আউট হয়েছে। আমিও সে ভাবেই আউট হয়েছি।”

এরপাশাপাশি রোহিত আরও বলেন,” গোটা প্রতিযোগিতা জুড়ে আমরা ভাল ব্যাট করতে পারিনি। যে ব্যাট করতে নামছে তাকে বেশি ক্ষণ ক্রিজে থাকতে হবে। বাকি দলগুলির ক্ষেত্রে সেটা দেখা গিয়েছে। কিন্তু আমরা পারিনি। তাই এই ফলাফল হল।

আরও পড়ুন:LSG: রোহিতদের বিরুদ্ধে মন্থর বোলিং, জরিমানা করা হল রাহুলদের

Related articles

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...