Friday, February 27, 2026

ঋত্বিক-সত্যজিতের সঙ্গে ছবি করতে চেয়েছিলাম, হয়নি: শত্রুঘ্ন, Kiff-র মঞ্চ থেকে আসানসোলবাসীকে ধন্যবাদ

Date:

Share post:

Kiff-র মঞ্চ থেকেই তাঁকে নির্বাচিত করার জন্য আসানসোলবাসীকে ধন্যবাদ জানানলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha)। তিনি বলেন, তৃণমূল নেত্রী তাঁর উপর আস্থা রেখে একটা সুযোগ দিয়েছিলেন। তিনি যে সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন, সেটাতে তিনি খুশি। বাংলার জন্য তিনি সবসময় কাজ করতে চান বলে জানান শত্রুঘ্ন সিনহা। ২৭তম Kiff-এ শত্রুঘ্ন বিশেষ অতিথি। ছিলেন তাঁর স্ত্রী পুনম সিনহাও।

ভাষণে সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, মৃণাল সেন সকলের ভূয়সী প্রশংসা করেন শত্রুঘ্ন। বলেন, “আমি রাজকাপুরের ফ্যান ছিলাম, আছি, থাকব। এর আমি মানিকদার ভক্ত ছিলাম, আজীবন ভক্ত থাকব”।

ফিল্ম ইস্টিটিউটের দিনগুলির কথা ভেবে নস্টালজিক হয়ে পড়েন শত্রুঘ্ন। বলেন, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের থেকে ফিল্ম ইনস্টিটিউটে অনেক কিছু শিখেছি। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করতে চেয়েছিলেন শত্রুঘ্ন। সেই সুযোগ হয়নি। আক্ষেপ তাঁর।
গৌতম ঘোষের বিখ্যাত ছবি ‘অন্তর্জলি যাত্রা’-য় অভিনয় করেন শত্রুঘ্ন। সেই কথা স্মরণ করেন তিনি। মঞ্চে তখন উপস্থিত স্বয়ং পরিচালক গৌতম। বলেন, মানিক-মৃণাল-ঋত্বিকদের পরবর্তী প্রজন্ম হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন গৌতম ঘোষ, সন্দীপ রায়. প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা। Kiff-র চেয়ারপার্সেন রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ সবাইকে এই উৎসবের জন্য ধন্যবাদ জানান আসানসোলের সাংসদ।।




spot_img

Related articles

নিউটাউনের গৌরাঙ্গ নগরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান!

মধ্যরাতে আগুন আতঙ্ক, পুড়ে ছাই নিউটাউনের গৌরাঙ্গ নগর বাজারের (Gauranga Nagar Market, Newtown) অন্তত ১৪ থেকে ১৫ টি...

হোয়াটস অ্যাপ লগইনে সমস্যা, ভারতে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ!

শুক্রবার সকাল থেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ (Whats App) লগইন করতে সমস্যায় পড়েছেন ইউজাররা। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ...

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে...

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...