Wednesday, June 10, 2026

রাজ্যপাল নয় এবার উপাচার্য নিয়োগ করবে রাজ্য, আইন আনছে তামিলনাড়ু

Date:

Share post:

অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালের(Govornor) সঙ্গে সরকারের সংঘাত চরম আকার ধারন করেছে। অভিযোগ উঠেছে সরকারের কাজে বারবার বাধার সৃষ্টি করে চলেছেন রাজ্যপাল। বাদ নেই শিক্ষাক্ষেত্রও। যার জেরেই এবার কড়া পদক্ষেপ নিল তামিলনাড়ু সরকার। বিধানসভায় বিল পেশ করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের ক্ষমতা কেড়ে নেওয়ার পথে হাঁটল স্ট্যালিন সরকার।

জানা গিয়েছে, তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি রাজ্য, কেন্দ্রীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে উটিতে দুদিনের সম্মেলনে রয়েছেন ঠিক সেই সময়েই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল স্ট্যালিন সরকার। এ প্রসঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন(MK Stalin) বলেন, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যসরকারের সিমিত ক্ষমতা ছিল, যার ফলে উচ্চ শিক্ষাব্যবস্থার উপর প্রভাব পড়ছিল। সেহেতু এই আইন সংশোধনের পথে হাঁটা হয়েছে। এ প্রসঙ্গে খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতের উদাহরণও তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘গুজরাট রাজ্যের সরকার সার্চ কমিটির বেছে দেওয়া ৩ টি নামের মধ্যে ১ জনকে বেছে নিয়ে তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করে।’ তিনি আরও বলেন, প্রথা অনুযায়ী সরকারের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। তবে বিগর ৪ বছরে নতুন প্রবনতা দেখা দিয়েছে, রাজ্যআপ্লরা এমন আচরন করছেন যেন এটা তাদের অধিকার।




Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...