Tuesday, March 3, 2026

রাজনীতির “হিরো” সাজতে গিয়ে আদিবাসী পরিবারের বিক্ষোভের মুখে শুভেন্দু

Date:

Share post:

তাঁর দল বিজেপির বিরুদ্ধেই সমান্তরাল সংগঠন তৈরি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গের গেরুয়া শিবিরে আদি নেতাদের টক্কর দিয়ে “হিরো” সাজতে গিয়ে এবার মুখ পোড়ালেন শুভেন্দু। আজ, বুধবার বাঁকুড়ার তালডাংরার নির্যাতিত আদিবাসী যুবতীর পরিবারকে রাজনৈতিক সান্ত্বনা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল বিজেপি প্রতিনিধি দল। যার নেতৃত্বে ছিলেন খোদ শুভেন্দু।

প্রবল বিক্ষোভের মুখে পড়ে কার্যত এলাকা ছেড়ে পালিয়ে গেলেন শুভেন্দু অধিকারী, সাংসদ সৌমিত্র খাঁ-সহ বিজেপি নেতারা। নির্যাতিতার পরিবার জোর গলায় শুভেন্দুকে জানিয়ে দিলেন, ‘কোন সাহায্যের প্রয়োজন নেই। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তাতেই ফিরে যান। এখানে আপনাদের দরকার নেই।’

প্রসঙ্গত, গত রবিবার তালডাংরার আমডাংরার জঙ্গলে এক আদিবাসী যুবতীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে। যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে। আর ঘোলাজলে মাছ ধরার ফর্মুলায় এই ঘটনায় আদিবাসী পরিবারকে সমবেদনা জানাতে বুধবার বিকেলে তালডাংরা গ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা-সহ বিজেপি নেতারা।

কিন্তু আদিবাসী যুবতীর পরিবারের বুঝতে অসুবিধা হয়নি, যে বিজেপি নেতারা রাজনীতি করতে এসেছেন। তাই এদিন শুভেন্দু-সহ বিজেপি নেতাদের বাড়িতে ঘেঁষতেই দেননি পরিবারের লোকেরা। এরপর বিক্ষোভের মুখেও পড়েন শুভেন্দুরা। অগত্যা গ্রাম ছেড়ে কার্যত পালিয়ে যান তাঁরা। এই ঘটনায় বঙ্গ বিজেপির মুষল পর্বে লবির লড়াইয়ে শুভেন্দু যে বেশ ব্যাকফুটে চলে গেলেন তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- ‘ওকে বেশ দেখতে ভালো, সুন্দর-ফর্সা!’ সকলকে চমকে দিয়ে অর্জুনের প্রশংসায় মদন

 

 

spot_img

Related articles

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...