Monday, May 18, 2026

Ranji Trophy: প্রকাশিত রঞ্জির ট্রফির নক-আউট পর্বের সূচি, কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি ঝাড়খণ্ড

Date:

Share post:

বৃহস্পতিবার রঞ্জি ট্রফির ( Ranji Trophy) নক-আউট পর্বের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। রঞ্জির নক-আউট ম্যাচগুলি আয়োজিত হতে চলেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি শুরু হবে ৪ জুন। সেমিফাইনাল ম্যাচ দু’টি শুরু হবে ১২ জুন। ফাইনাল ম্যাচটি খেলা হবে ২০ থেকে ২৪ জুন। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের পক্ষ থেকে।

রঞ্জি ট্রফিতে প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি ঝাড়খণ্ড। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুম্বই লড়াই চালাবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে কর্নাটক সম্মুখসমরে নামবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব ও মধ্যপ্রদেশ।

বাংলা-সহ সব দলগুলিই বেঙ্গালুরুতে পৌঁছে যাবে ১ জুন। প্রত্যেককে তার ৪৮ ঘণ্টা আগে করাতে হবে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা। আরটি-পিসিআরের ফল নেগেটিভ হলে তবেই ক্রিকেটাররা যোগ দিতে পারবেন বেঙ্গালুরুতে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন না থাকলেও দলগুলিকে জৈবদুর্গে থাকতে হবে।

একনজরে নক-আউট পর্বের সূচি:
কোয়ার্টার ফাইনালের সূচি (৪-৮ জুন):-

১) প্রথম কোয়ার্টার ফাইনাল: বাংলা বনাম ঝাড়খণ্ড

২) দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: মুম্বই বনাম উত্তরাখণ্ড

৩)তৃতীয় কোয়ার্টার ফাইনাল: কর্নাটক বনাম উত্তরপ্রদেশ

৪)চতুর্থ কোয়ার্টার ফাইনাল: পাঞ্জাব বনাম মধ্যপ্রদেশ

সেমিফাইনালের সূচি (১২-১৬ জুন):-

১) প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ফাইনালের বিজয়ী বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী

২)দ্বিতীয় সেমিফাইনাল: দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী বনাম তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী

ফাইনাল (২০-২৪ জুন): প্রথম সেমিফাইনালের বিজয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী।

আরও পড়ুন:অরুণ লালের বিয়ের মেনুতে থাকছে এলাহি আয়োজন, দেখে নিন কী কী থাকছে বিয়ের মেনুতে

Related articles

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...