Saturday, June 13, 2026

EastBengal: এফসি গোয়ার ইভান গঞ্জালেসকে সই করাতে চলেছে লাল-হলুদ ক্লাব: সূত্র

Date:

Share post:

আগামী মরশুমের জন‍্য দলগঠনে আরও একধাপ এগালো ইস্টবেঙ্গল (EastBengal)। সূত্রের খবর, এফসি গোয়ার (FC Goa) ইভান গঞ্জালেসকে (Ivan Gonzalez) সই করাতে চলেছে লাল-হলুদ ক্লাব। দু’বছরের চুক্তিতে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। এফসি গোয়ার এই ফুটবলারকে সই করিয়ে আরও শক্তি বাড়িয়ে নিতে চলেছে লাল-হলুদ ক্লাব।

এফসি গোয়ার হয়ে গত দুই মরশুমে ৪২টি ম্যাচের মধ্যে ৩৬টিতেই খেলেছেন গঞ্জালেস। তিনটি গোলের পাশাপাশি রয়েছে দু’টি অ্যাসিস্টও। উল্লেখ্য ইভান গঞ্জালেসের সঙ্গে ৩১ মে পর্যন্ত চুক্তি রয়েছে গোয়ার। গত দুই মরশুমে তার ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পরেই তাকে দলে নেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছিল ইস্টবেঙ্গল। এরপরই কথাবার্তা এগোয় গঞ্জালেসের সঙ্গে।

ইতিমধ্যেই শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের সম্পর্ক ছেদ হয়েছে। স্পোর্টিং রাইটসও ফিরিয়ে দেওয়া হয়েছে লাল-হলুদকে।

আরও পড়ুন:Ranji Trophy: প্রকাশিত রঞ্জির ট্রফির নক-আউট পর্বের সূচি, কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি ঝাড়খণ্ড

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...