Sunday, May 17, 2026

আবার কি বিয়ের কথা ভাবছেন? অনুরাগীদের প্রশ্নের উত্তরে কী বললেন করিশ্মা

Date:

Share post:

রণবীর আলিয়ার( Ranbir Alia) বিয়ের সময়ে থেকেই করিশ্মা কাপুরের( Karishma Kapoor)বিয়ে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। বিবাহ বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে বহুদিন একা থাকছেন অভিনেত্রী। সম্প্রতি  ইন্সটাগ্রামে(Instagram)অনুরাগীদের প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। সেখানে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন আবার বিয়ের কথা ভাবছেন কি ? জবাব কিন্তু বেশ সদর্থক ছিল তাঁর। শুধু  বলেছেন, ‘ডিপেন্ডস’। সেলেব সুলভ স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হেসে উড়িয়ে দেননি বিয়ের প্রসঙ্গ বরং জল্পনাকে উস্কে দিয়েছে তাঁর এই ছোট্ট উত্তর।

প্রসঙ্গত ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন করিশ্মা । বেশিদিন সুখের হয়নি সেই দাম্পত্ত। একটি পুত্র ও কন্যার জন্ম দেওয়ার পর তাঁর বৈবাহিক সম্পর্ক ভাঙ্গনের দিকে যেতে শুরু করে। তারপর শুরু হয় বিচ্ছেদের  মামলা ,কাদা ছোড়াছুড়ি  এবং তারপর বিবাহবিচ্ছেদ ।২০১৬ সাল থেকে দুই সন্তান নিয়েএকাই থাকছেন করিশ্মা।

আরও পড়ুন:মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার: বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ ‘শহিদ’ পরিবারের সদস্যরা

কদিন আগেই টিনসেল টাউনে মোস্ট হ্যাপেনিং কাপলের চারহাত এক হল।ঘটনাচক্রে সেই বিয়ের দুলহা রণবীর করিশ্মার তুতো ভাই। ভায়ের বিয়েতে পঞ্জাবি সংস্কৃতি মেনে কলিরা রীতি
উদযাপনের সময় কনে আলিয়ার হাতের সোনার কলিরা করিশ্মার হাতে ঝরে পড়ে। তাঁতেই আনন্দে উত্তেজনায় আত্মহারা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেই নিয়ে বেশ মাতামাতিও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কারণ এই কলিরা রীতি অনুযায়ী কনের হাত ঝাঁকানো গয়না যাঁর হাতে গিয়ে পড়বে ধরে নেওয়া হয় তাঁর বিয়ের ফুল ফুটবে খুব শীঘ্রই। কাজেই বিয়ে বিয়ে রব উঠেছে করিশ্মা কাপুরের বেশ কিছুদিন আগে থেকেই । রাজা হিন্দুস্থানি, দিল তো পাগল হ্যায় ,জুবেইদা, খ্যাত এই অভিনেত্রী বিয়ের ফুল কবে ফুটবে সেটাই এখন দ্যাখার।




Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...