Saturday, May 16, 2026

প্রয়াত চিত্রপরিচালক প্রভাত রায়ের স্ত্রী জয়শ্রী রায়

Date:

Share post:

দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন পরিচালক প্রভাত রায়ের স্ত্রী(Prabhat Roy Wife)জয়শ্রী রায়( Jayasree Roy)। টানা ৬ মাস শয্যাশায়ী ছিলেন জয়শ্রী রায়। অবশেষে থামল লড়াই। পরিচালক নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্ত্রীর মৃত্যুসংবাদ জানিয়েছেন। স্ত্রীর বিয়োগে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি ।

জানা গেছে পা ভেঙে গিয়েছিল জয়শ্রী রায়ের। অবস্থা গুরুতর থাকায় অস্ত্রপ্রচার করতে হয়েছিল।  স্ত্রীর ভাঙ্গা পা সারাতে প্লেটও বসিয়েছিলেন পরিচালক । সেই থেকেই শুরু হয় যত বিপত্তি। পা তো সারেনি বরং সেই প্লেট থেকেই পায়ে কোনওভাবে সেপটিক হয়ে যায়। আর সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি কখনও। একটানা শরীর নিয়ে টানাপড়েন চলতেই থাকে।
প্রভাত রায় এবং জয়শ্রী রায় নিঃসন্তান ছিলেন ফলে জয়শ্রী দেবীর মুখাগ্নি করেন পরিচালকের  দূরসম্পর্কের ভাইপো দীপঙ্কর রায়। স্ত্রীর বিয়োগে নিজেকে সামলাতে বেশ অনেকদিন সময় লাগবে।পরিচালকে জানিয়েছেন শেষেরদিকে  দু তিন দিন অন্তর জয়শ্রী রায়কে হাসপাতালে ভর্তি হতে হত। ভীষণ কষ্টে দিন অতিবাহিত করেছেন তিনি। পরিচালকের সোশ্যাল মিডিয়ার পোস্টে শোকবার্তা জানিয়েছেন ইন্ডাস্ট্রির পরিচিত বন্ধুবান্ধব অভিনেতা অভিনেত্রিরা। জয়শ্রী দেবীর মৃত্যুর পর শেষকৃত্যে শেষকৃত্যে হাজির ছিলেন পরিবারের সব আত্মীয়স্বজন।




Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...