Friday, June 26, 2026

গরমের ছুটি নিয়ে বাংলার ভাগের দাবি তোলা BJP বিধায়ক শঙ্করকে এবার কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

আগামী ২ মে থেকে রাজ্যজুড়ে গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়ে পৃথক রাজ্যের উস্কানিতে ইন্ধন জুগিয়েছেন বিজেপি(BJP) বিধায়ক শঙ্কর ঘোষ(Shankar Ghosh)। তাঁর সেই মন্তব্যের পাল্টা দিয়ে শুক্রবার টুইট করলেন তৃণমূল(TMC) নেতা কৃশানু মিত্র(Krishanu Mitra)। রীতিমতো কটাক্ষ করে টুইটারে তিনি জানালেন, “গরমে বিদ্যুৎ ঘাটতি কমাতে বাতিল করা হচ্ছে বেশ কয়েকটি ট্রেন। এই বঞ্চনা ও ব্যর্থতার জন্য পশ্চিমবাংলা এবং বাকি দেশের মানুষকে কী কী পৃথক চাইতে হবে শঙ্কর বাবু?”

 

ঠিক কী বলেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ?
শিলিগুড়ি সাব-ডিভিশনকে আগাম গরমের ছুটির আওতা থেকে বাদ রাখার অনুরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন শঙ্কর। সেই চিঠির পাশাপাশি টুইটারে তিনি লেখেন, দক্ষিণবঙ্গে খুব গরম পড়ছে, কিন্তু, উত্তরের আবহাওয়া সম্পূর্ণ আলাদা। বিধায়কের কথায়, উত্তরবঙ্গের আবহাওয়া স্কুল খুলে রাখার পক্ষে অত্যন্ত অনুকূল। এখনই স্কুল বন্ধ করার মতো কিছু হয়নি। ২ তারিখ থেকে স্কুল বন্ধ করে দেওয়া হলে, পড়ুয়াদের শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হবে বলেও জানান শঙ্কর ঘোষ। এর পরই তাঁর সংযোজন, এ ভাবে দক্ষিণ আর উত্তরকে এক করে দেওয়া হয় বলেই পৃথক রাজ্যের দাবি ওঠে। শঙ্করের এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই শুরু হয় বিতর্ক। তৃণমূলের তরফে তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করে কুণাল ঘোষ জানান, “রাজ্য সরকার সামগ্রিক পরিস্থিতির কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা নিয়ে পৃথক রাজ্যের দাবি তুলে, রাজনীতি করছে বিজেপি।” কুণাল ঘোষের পর এবার শঙ্কর ঘোষকে কটাক্ষ করে টুইট করলেন কৃশানু মিত্র।




Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...