Monday, May 18, 2026

Bengal: সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা

Date:

Share post:

সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনালে বাংলা (Bengal)। শুক্রবার  সেমিফাইনালে মণিপুরকে (Manipur) ৩-০ গোলে হারিয়ে দিল রঞ্জন ভট্টাচার্য্যের দল। ফাইনালে বাংলার প্রতিপক্ষ আয়োজক কেরল। ২ মে হবে সেই ম্যাচ। বাংলার হয়ে গোল গুলি করেন সুজিত সিং, ফারদিন আলি মোল্লা এবং দিলিপ ওরাও।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে বাংলা। যার ফলে ম‍্যাচের ২ মিনিটের মাথায় গোল করে বাংলাকে ১-০ এগিয়ে দেন সুজিত সিং। এরপর ৬ মিনিটের মাথায় গোল করে বাংলাকে ২-০ এগিয়ে দেন ফারদিন আলি মোল্লা। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি রঞ্জন ভট্টাচার্য্যের দল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-০।

এরপর দ্বিতীয়ার্ধেও বাংলার দাপট বজায় থাকে। যার ফলে ম‍্যাচের ৭৩ মিনিটে বাংলার হয়ে ৩-০ করেন দিলীপ ওরাও। এদিকে ম‍্যাচে এদিন দুরন্ত সেভ করে ম‍্যাচের সেরা হন প্রিয়ন্ত সিং। ম‍্যাচের সেরা হয়ে প্রিয়ন্ত বলেন,” কোচ আমাদের পরিকল্পনা মাফিক খেলতে বলেছিলেন। ৪০ বছর পর কেরলে ফাইনাল খেলতে নামব আমরা। ঠিকই করে নিয়েছিলাম খালি হাতে ফিরব না।”

আরও পড়ুন:আড়াই বছরের জেল বেকারের

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...