Monday, May 4, 2026

Corona Update :গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

করোনা(Corona) নিয়ে উদ্বেগ বাড়িয়ে ফের সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী। অ্যাকটিভ কেস (Active case) সাড়ে ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। দিল্লিতে (Delhi) ক্রমশ চোখ রাঙাচ্ছে করোনা, সারা দেশ জুড়ে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৮৪, দৈনিক পজিটিভিটি রেট ০.৭৪ শতাংশ।

করোনার(Corona) নতুন ভ্যারিয়েন্টের(New Varient) দাপটে কার্যত নাজেহাল দিল্লি (delhi), আক্রান্ত ১৪৯০ জন। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ৩,৬৮৮ জন। পাশাপাশি একদিনে মৃত্যুর সংখ্যা ৫০। নতুন করে চিন্তার কারণ তৈরি করছে মহারাষ্ট্রের সংক্রমণের হার। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৮০৩ জনের।

২৫০ বছরের মন্দির সরানোর নির্দেশ রেলের, গণ-আত্মহত্যার হুমকি হিন্দুত্ববাদীদের

তবে এসবের মাঝেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ৩৩ হাজার ৩৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। এই অবস্থায় বিশেষজ্ঞরা বারবার বলছেন টিকাকরণে জোর দেওয়ার কথা। ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( Narendra Modi)। সংক্রমণে লাগাম টানতে বুস্টার ডোজে জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ১৮৮ কোটি ৮৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে