Sunday, April 26, 2026

হরিয়ানায় পণ আদায়ে ঘৃণ্য পন্থা স্বামীর! তীব্র নিন্দা সবমহলে

Date:

Share post:

পণপ্রথা অন্যায়। কুপ্রথা। আর সেটা আদায়ে আরও ঘৃণ্য কাজ করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। বাপের বাড়ির লোক  দেড় লক্ষ টাকা পণ( Dowry)দিতে পারেননি। সেই টাকা আদায় করতে  নৃশংস পন্থা অবলম্বন করলেন স্বামী। আত্মীয়দের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ (Gangrape) করিয়ে তাঁর ভিডিয়ো করলেন । পণের টাকা না দিলে সেই ভিডিয়ো পর্ণ সাইটে( Porn Sight) ছাড়ার হুমকিও দিলেন।

নির্যাতিতার অভিযোগ পণের জন্য বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে নানা ভাবে হেনস্থা করতেন।  দেড়লক্ষ টাকা পণের দাবি করেছিলেন শশুরবাড়ির লোকজন এবং মহিলার স্বামী। সেই টাকা না পাওয়ায়  তাঁকে  দুই আত্মীয়কে দিয়ে গণধর্ষণ করিয়ে সেই ভিডিয়ো পর্ণসাইটে আপলোড  করার  হুমকি দেন ।

দুই আত্মীয়কে বাড়িতে ডেকে স্ত্রীকে গণধর্ষণ করিয়ে অভিযুক্ত স্বামী বলেন, “পণের টাকা দেবে না তোমার বাড়ির লোক? তোমার গণধর্ষণের ভিডিয়ো ছেড়ে দেব,উপার্জন করব টাকা ।”

স্বামী এবং তাঁর দুই আত্মীয়ের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলেছেন মহিলা। তাঁর অভিযোগ স্বামী দুই আত্মীয়কে দিয়ে গণধর্ষণ করায়। সেই ঘটনার ভিডিয়ো করে । এরপরেই স্বামী হুমকি দিয়েছেন, যদি পণের টাকা না পান তা হলে এই ভিডিয়ো পর্ন সাইট এবং ইউটিউবে আপলোড করবেন। এমনকি এই ভিডিয়ো তাঁর বাপের বাড়ির লোকেদের দেখিয়ে টাকা আদায় করবেন বলেও হুমকি দেন। নির্যাতিতার আরও অভিযোগ, ভিডিয়োটি ইতিমধ্যেই ইউটিউবে আপলোড করেছেন তাঁর স্বামী। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা।
পুলিশ সূত্রে খবর, ২০১৯-এ হরিয়ানায় বিয়ে হয় এই দম্পতির। তার পর থেকেই নাকি পণ নিয়ে মহিলার উপর নানা রকম চাপ সৃষ্টি করা হচ্ছিল। মাঝে তিনি বাপের বাড়ি চলে যান। কিন্তু তাঁর স্বামী নানা রকম প্রলোভন দেখিয়ে ফের তাঁকে বাড়ি ফিরিয়ে আনেন। এরপরেই এই  কুকীর্তিটি করেন ।

আরও পড়ুন:Corona Update :গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...