Friday, May 1, 2026

Hanskhali Case:হাঁসখালি-কাণ্ডে অভিযুক্তের বাবার সিবিআই হেফাজত

Date:

Share post:

হাঁসখালি-কাণ্ডে(Hanskhali Case) শুক্রবার একজন তৃণমূল নেতা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে । এবার মূল অভিযুক্তের বাবাকে হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা(CBI)। মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালিকে (Samarendra Goyali) এবার সিবিআই তাঁদের নিজেদের হেফাজতে নিল। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত নেতা সমরেন্দ্র গয়ালির(Samarendra Goyali) বন্ধু পীযূষ ভক্তকেও গ্রেফতার করা হয়েছে। গত কয়েকদিন ধরেই ধৃত পীযূষকে সিবিআই র‍্যাডারে রেখেছিলেন তদন্তকারীরা। অবশেষে মিলেছে সাফল্য। অন্যদিকে ধৃত পঞ্চায়েত নেতার বিরুদ্ধে প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ব্রজ গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালিকে গ্রেফতার এবং তাঁর হেফাজত পাওয়াকে অন্যতম বড় সাফল্য হিসাবেই দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

   

উল্লেখ্য হাঁসখালির ঘটনার (Hanskhali Case) পর দল রঙ না দেখে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সম্প্রতি এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই ঘটনার তদন্তের দায়িত্ব আপাতত কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত চলছে। ঘটনায় মূল অভিযুক্ত ব্রজ গয়ালিকে অবশ্য গ্রেফতার করে রাজ্য পুলিশই। তব বর্তমানে সিবিআই হেফাজতে মূল অভিযুক্ত। এবার তাঁর বাবাকেও হেফাজতে নিল সিবিআই।

তৃণমূল উদ্বাস্তু সেলের কর্মিসভায় বিজেপি-শুভেন্দুকে নিশানা কুণালের

Related articles

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...

তৃণমূল ভবনে মে দিবস: শ্রমিক অধিকার ও ভোট লুটে বিজেপিকে আক্রমণ দোলা সেনের

নির্বাচন আবহে ভোট কারচুপির ছাপ শ্রমিক দিবসেও। যেভাবে কেন্দ্রের মোদি সরকার নির্বাচনে নাগরিকদের ন্যায্য ভোটাধিকার হরণ করেছে, সেভাবেই...

সুপ্রিম-নির্দেশের পরেও এত দেরি! অবশেষে EPF-র ন্যূনতম পেনশন

২০২২ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল বেতনের হিসাবে বাড়াতে হবে ন্যূনতম এপিএফ (EPF) পেনশন। চার বছর...

ভয় পাচ্ছেন মোদি! ‘মাতৃভূমি’ মুক্তি পিছতেই কেন্দ্রকে তোপ ইউটিউবার ধ্রুবর!

ফের পিছিয়ে গেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'মাতৃভূমি'র মুক্তির দিনক্ষণ। ছবিতে গালওয়ান প্রসঙ্গ ও চিন বিরোধী...