Sunday, June 28, 2026

৩ চাকার অটো রিকশায় ফরাসী ছবির অভিনব প্রদর্শন

Date:

Share post:

কলকাতায় এক নতুন ,অকল্পনীয় পেক্ষাগৃহ । নরম ঘাসের গালিচায় বসে সিনেমাপ্রেমী দর্শক সেই পেক্ষাগৃহে দেখবেন ফরাসি ছবি। বিষয়টি একেবারেই নতুন, নিঃসন্দেহে। সেই সিনেমা হলটি হল একটি ৩ চাকার অটো-রিকশা(Auto Rikshaw)। শুনে চোখ কপালে উঠছে নিশ্চয়ই। কিন্তু বিষয়টা সত্য। এই অটো-রিকশার ওপরেই দেখানো হবে সিনেমা। আগামীকাল রবিবার পর্যন্ত তা দেখা যাবে। পার্ক স্ট্রিটের পার্ক ম্যানসনে( Park Manson) এই সিনেমা দেখার আসর বসিয়েছে আলিয়ঁজ ফ্রঁসে।

ভারত–‌ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস। প্রতি বছরই ফরাসি সরকার ‘‌বনজিওর ইন্ডিয়া’‌( Bonjour India) নামে দেশের বিভিন্ন প্রান্তে উৎসব করে।  এবছরেই ভারতের স্বাধীনতার ৭৫-তম বছর। সেই কথা মাথায় রেখেই এই উৎসবের আয়োজন করা হল।

আলিয়ঁজ ফ্রঁসে–‌র সহযোগী হিসেবে রয়েছে আপিজে সুরিন্দর এবং আপিজে রিয়েলএস্টেট সংস্থাও।এই শো–‌টির নাম বেশ আকর্ষণীয়ও !‌  রিক শো। অর্থাৎ অটো রিকশার ওপরে পর্দা লাগিয়ে সবুজ ঘাসে চেয়ার পেতে সিনেমা দেখা। এখানে দেখানো হবে  ফ্রান্স ও সুইৎজারল্যান্ডের ৩টি আর্ট ফিল্ম। এই অটোটি নিয়ে আসা হয়েছে তিরুবনন্তপুরম থেকে। একটি নামী কোম্পানির অটোকেই অন্যভাবে রূপদান করেছে আলিয়ঁজ ফ্রঁসে।  আগামী দিনে প্রত্যেক শহরেই  করা হবে এই ওপেন এয়ার ফিল্ম শো বলে জানা গেছে।

Madhabi Mukhopadhyay: স্থিতিশীল ‘চারুলতা’,শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি

আলিয়ঁজ ফ্রঁসের ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো এই অনুষ্ঠান নিয়ে খুবই আশাবাদী। তিনি বলেছেন, ‘‌বোঁজুর ইন্ডিয়া’‌র এটি পঞ্চমতম অনুষ্ঠান। ফ্রান্সের সংস্কৃতিকে আমরা কলকাতা শহরের প্রাণকেন্দ্রে উপস্থাপন করছি। যাঁরা চলচ্চিত্র ও শিল্প রসিক, তাঁরা এখানে যোগ দেবেন।’ শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হ‌য় এই অনুষ্ঠানের।
তিরুবনন্তপুরমের কলেজ অফ আর্কিটেকচার তৈরি করেছে এটি। এর শিল্পকর্ম অত্যন্ত সুন্দর।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...