Monday, May 11, 2026

দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ফের সাইক্লোনের সম্ভাবনা! 

Date:

Share post:

ফের সাইক্লোনের আশঙ্কা। দক্ষিণ আন্দামান সাগরের উপরেএকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪ মে দক্ষিণ আন্দামান সাগরের উপরে ঘূর্ণাবর্তটি তৈরি হবে । ধীরে ধীরে তার শক্তি বাড়বে । গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ আন্দামান সাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটাবে নাকি ক্রমশ আরো শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে তা এখনই বলা মুশকিল। আবহাওয়া অফিস জানিয়েছে মে মাস দক্ষিণ আন্দামান সাগরে সাইক্লোন তৈরির আদর্শ সময়। তাই এই ঘূর্ণাবর্ত প্রিয় সাইক্লোনে পরিণত হবে কিনা তা জানতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আগামী ৫ মে সেটির গতিপ্রকৃতি বুঝতে পারা যাবে। তবে আন্দামান থেকে ২০০০ কিমি দূরে থাকা বাংলায় এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে কী না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related articles

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা...

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...