Monday, May 25, 2026

শপথ জটিলতা, এবার জোড়া টুইটে রাজ্যপালকে খোঁচা বাবুলের

Date:

Share post:

বালিগঞ্জ উপনির্বাচনে জয়ের পর পেরিয়ে গেছে বেশ কয়েক সপ্তাহ। কিন্তু এখনও সাংবিধানিক নিয়ম মেনে শপথ নিতে পারেননি নবনির্বাচিত বিধায়ক বাবুল সুপ্রিয়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের গরিমসির জন্য আটকে বাবুলের শপথ। বাবুলের শপথ পাঠের জন্য বিধানসভাকে একাধিক শর্ত চাপিয়েছেন রাজ্যপাল। এমনকি, স্পিকার নয়, বাবুলকে ডেপুটি স্পিকারের কাছে শপথ নিতে হবে বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: জ্যোতিবাবুর রেকর্ড ভাঙবেন মমতা


এবার জোড়া টুইট করে রাজ্যপালকে জবাব দিলেন বাবুল সুপ্রিয়। তাঁর প্রথম টুইটে বাবুল লেখেন, “মহাশয়, যেহেতু আপনি জনসমক্ষেই আমার কাছে একটি প্রশ্ন উত্থাপন করেছেন, তাই সেটা এড়িয়ে যাওয়ার ধৃষ্টতা আমি দেখাবো না। বরং বিনয়ের সঙ্গে দায়িত্বপূর্ণ উত্তর দেওয়া প্রয়োজন বলেই মনে করি। যদিও, আমার সীমিত জ্ঞানে জানা নেই সংবিধান শপথগ্রহণ বাধা দেয় কি না। বিধায়ক হিসেবেই জনসমক্ষে মহামান্য রাজ্যপালের উত্তর দিলাম।”

দ্বিতীয় টুইটে বাবুল রাজ্যপালকে খোঁচা দিয়ে লেখেন, ‘মাননীয় মহাশয়, আমি বুঝতে পারি যে সংবিধান সম্পর্কে আমার জ্ঞান আপনার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে দু’বারের সাংসদ এবং প্রায় ৮ বছর একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে এটুকু বলতে পারি, যখন টুইটারের অস্তিত্ব ছিল না তখন আমাদের সংবিধান রচিত হয়।’’

প্রসঙ্গত, গত শনিবার বাবুলের টুইটের জবাব গতকাল রবিবার দিয়েছিলেন রাজ্যপাল। তিনি লিখেছিলেন, ‘‘১৬১ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বাবুল সুপ্রিয়র প্রকাশ্যে মাননীয় স্পিকারের দ্বারা শপথ গ্রহণের জন্য রাজ্যপালকে অনুরোধ করা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, গ্রহণযোগ্যও নয়।’’

এবার টুইটে রাজ্যপালকে পাল্টা জবাব দিলেন বাবুল।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...