Wednesday, June 24, 2026

রাজ্যজুড়ে স্বস্তির বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

আগামিকাল এবং আরো কয়েকদিন রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও। আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সন্ধের পর থেকে যে কোনো সময়ে ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা- ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে দুপুরের দিকে।

কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৭.৩ মিলিমিটার।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই রয়েছে । সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির সম্ভাবনাও। দার্জিলিং ,কালিম্পং ছাড়া রাজ্যজুড়েই কালবৈশাখীর সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। মঙ্গলবারেও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। আপাতত উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহে।

শুধু পশ্চিমবঙ্গই নয়, আগামী চার পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস উত্তর-পূর্ব ভারত এবং সিকিমে। আগামীকাল অরুণাচল প্রদেশের প্রবল বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম ও মেঘালয় মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে।

 

সেই সঙ্গে আগামী সপ্তাহে ফের একটি সাইক্লোনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে । বুধবার ঘূর্ণাবর্ত তৈরি হবে। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্দামান সাগর থেকে দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পার হয়ে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে । আপাতত অভিমুখ বাংলা বা ওড়িশা উপকূলের দিকে হতে পারে এমনই সম্ভাবনা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...