Friday, March 20, 2026

২৪-এ দিল্লির মসনদে ‘দিদি’ এবং বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক, টুইট অপরূপার

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে রাজ্যে রাজ্যে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল(TMC)। যদিও প্রধানমন্ত্রী(Prime Minister) পদ নিয়ে তৃণমূল সুপ্রিমো এখনও একটি শব্দও খরচ না করলেও দলের নেতৃত্বরা অবশ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) দিল্লির মসনদে দেখতে আগ্রহী। আর এই বিষয়ই প্রকাশ্যে এনে টুইট করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার(Aparupa Poddar)। টুইটে স্পষ্ট ভাষায় তিনি জানালেন, ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের দিদি। পাশাপাশি তিনি আরও জানালেন, ২০২৪-এ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসবেন যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটারে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার লেখেন, “আমি চাই, আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীপ ধনকড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।” তৃণমূল সাংসদের এহেন টুইট প্রকাশ্যে আসার পর স্বভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিজেপিকে গদি ছাড়া করাই বিরোধীদের একমাত্র উদ্দেশ্য। আর সেই লক্ষ্যে জোটবদ্ধ হয়ে সমস্ত অবিজেপি দলগুলিকে একছাতার নিচে আসতে হবে। কে প্রধানমন্ত্রী হবেন সেটা পরের বিষয়। তবে মুখ্যমন্ত্রীর বার্তার পর অপরূপার এহেন টুইট স্বাভাবিকভাবেই রাজ্যরাজনীতিতে জল্পনা বাড়িয়েছে।




Related articles

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...